চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর সুরক্ষায় যাত্রীবাসে মার্শাল

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৯:১৬ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

নারীদের নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত নিলো দিল্লী সরকার। বাসে নারীদের প্রতি যেকোনো সহিংসতা রুখতে প্রায় ২,৫০০ মার্শাল নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দিল্লী সরকার তাদের হোম গার্ড ও সিভিল ডিফেন্সের কিছু কর্মীকে মার্শাল হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। অপরাধমূলক কর্মকাণ্ড রোধ ও নিয়ন্ত্রণ করাই হবে তাদের কাজ।

বিশেষ করে দিল্লী ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং কমলা রঙের জনবহুল বাসগুলোতে নারী যাত্রীদের নিরাপত্তা দেওয়া তাদের প্রধান কাজ হবে।

দিল্লীর পরিবহনমন্ত্রী গোপাল রায় বলেছেন, সিভিল ডিফেন্স ও হোম গার্ডের প্রায় ২,৫০০ কর্মীকে প্রথম দফায় মার্শাল হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা দল বেঁধে বাসগুলোতে ভ্রমণ করবে। তিন বা চার সদস্যের একেকটি দল খুব শিগগিরই মাঠে নামবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্শালদের প্রত্যেককে ওয়াকি-টকি দেওয়া হবে যাতে তারা সহজে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে। তারা দল বেঁধে থাকবে যেন চোখের সামনে কোনো অপরাধ হতে দেখলে নিজেরাই পুরোপুরিভাবে তা নিয়ন্ত্রণ করতে পারে।

তিন বা চারজনের একটি অপরাধী দলকে নিয়ন্ত্রণ করা মাত্র একজন মার্শালের পক্ষে হয়তো কঠিন হতে পারে তাই মার্শালরাও দলবদ্ধ থাকবে।

Reneta

শুধু মার্শালই নয়, সরকার এখন দিল্লীর প্রতিটি বাসে সিসিটিভি রাখারও পরিকল্পনা করছে। এরইমধ্যে ২০০টি বাসে সিসিটিভি লাগানোর কাজ শেষ করেছে দিল্লী ট্রান্সপোর্ট করপোরেশন।

পরিবহনমন্ত্রী জানিয়েছেন, সরকারিভাবে বাকি বাসগুলোতে সিসিটিভি লাগানোর কাজও দ্রুত শুরু হবে।

বাসে একাধিক নারী লাঞ্ছনার ঘটনার পরিপ্রেক্ষিতেই নারী সুরক্ষায় সব ধরণের ব্যবস্থা নিচ্ছে দিল্লী সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী লাঞ্ছনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT