নিজেকে নিজেই প্লে-বয় বলে পরিচয় রণবীর সিং। লাখো নারীর মন জিতে নেয়া এই তারকার কাউকে পটাতে না হলেও, কীভাবে নারীর মন পাওয়া যায় সে ব্যাপারে ভালোভাবেই জানা আছে। তাই ফেসবুক লাইভে ভক্তদেরকে রণবীর জানান নারীর মন জেতার মন্ত্র।
রণবীরের মতে নারীর মন পেতে হলে প্রথমেই প্রয়োজন সুঠাম দেহ আর পরিচ্ছন্নতা। সেই সঙ্গে আত্মবিশ্বাসী হতে হবে।
এছাড়াও আপনি নিজে যেমন, ঠিক তেমনই থাকবেন। কারণ নারীরা কৃত্রিমতা পছন্দ করেন না।
নারীদের ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতা প্রবল। তাই আপনি সৎ নাকি অসৎ সেটা খুব সহজেই ধরে ফেলতে পারবে তারা।
রণবীর বললেন, নারীরা হাসতে ভালোবাসেন। তাই পছন্দের মানুষটির মুখে হাসি ফুটিয়ে তুলুন। অনেক কঠিন পরিস্থিতিও হাসির মাধ্যমে সহজ করে তোলা যায়।

বাস্তব জীবনে বলিউড সুন্দরী দীপিকার মন জিতে নিয়েছেন রণবীর। দীপিকা এবং রণবীরের অঘোষিত প্রেমের গল্প বলিউডের মুখে মুখে।
একসঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাতে হাত ধরা অবস্থায় দেখা যায় এ জুটিকে।
বর্তমানে দীপিকার সাথে ‘পদ্মাবতী’ ছবির কাজ করছেন রনবীর।







