চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নারীর প্রতি কটূক্তিকারীদের জোটকে মানুষ কিভাবে নেয় সেটাই বড় কথা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে বিএনপির নবগঠিত ঐক্যফ্রন্টকে কিভাবে দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ? এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: এখানে যারা জোট করেছে তাদের অতীতে বিভিন্ন ভূমিকা রয়েছে। আমরা তাদের এ সন্নিবেশকে কিভাবে দেখছি সেটা বড় কথা নয়। এই জোটে নারীর প্রতি প্রকাশ্যে কটূক্তিকারীরা আছে সেটাও আমরা দেখেছি। তাদের এ জোটকে দেশের সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে সেটাই বড় কথা।

চার দিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় সৌদি সফরের বিস্তারিত তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন: আমাদের এখানে সবকিছু স্বাধীন। বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, সাংবাদিকতা স্বাধীনতা রয়েছে; মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ৭৫ পরবর্তী সময়ে এখন মানুষ সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। কিছু রাজনৈতিক দল জোট করেছে। তাকে আমি স্বাগত জানাই। তারা যদি এক হয়ে সাফল্য পায়। ভালো…।

Banglabid

স্বাগত জানানোর পাশাপাশি শঙ্কাও ছিলো প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন:একটা বিষয় খেয়াল রাখতে হবে, কারা কারা এক হচ্ছে। কাদের কাদের অতীতে ভূমিকা কী ছিল? তারপরও তারা ভাল কাজ করুক আমরা এটাই চাই। এখানে স্বাধীনতা বিরোধিতারা আছে, জাতির পিতার হত্যায় মদদদাতারা রয়েছে। এটা এটাকে বাংলাদেশের মানুষ কিভাবে দেখে, সেটাই বড় কথা।

প্রধানমন্ত্রী বলেন: এ জোটে এমন একজন নেতা রয়েছেন যে একজন মহিলা সাংবাদিককে নিয়ে কটূক্তি করেছে। সেটি আমরা দেখেছি।  ইমারজেন্সিতেও এদের অনেকের ভূমিকা। তাপরও বলবো সকলের রাজনীতি করার অধিকার রয়েছে, এখন তো ইমার্জেন্সি নেই; দেশে গণতন্ত্রিক পরিবেশের সুযোগে যারা এক হয়েছেন, জোট গঠন করেছেন; আমি তাদের স্বাগত জানাই।

এর আগে, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ১৬ থেকে ২০ অক্টোবর দুই বছরের ব্যবধানে চতুর্থবারের মতো চার দিনের সৌদি আরব সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি সৌদি আরবের বাদশাহর পাশাপাশি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

Reneta

সফরে রিয়াদের কূটনৈতিক এলাকায় নিজস্ব জমিতে বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

তিনি মদিনায় গিয়ে মসজিদে নববীতে এশার নামাজ আদায় এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন। এ সফরে পবিত্র ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT