চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর জন্য চাই নিরাপদ সাইবার জীবন

মারজিয়া প্রভামারজিয়া প্রভা
২:২৩ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০১৬
মতামত
A A

গ্রুপের পুরো নাম Desperately Seeking Uncensored। মানুষ ওখানে ডেসপারেট হয়ে Uncensored খুঁজে বেড়ায়। নারীবিষয়ক অনলাইন পোর্টাল Womenchapter এ একটি লেখা দিয়েছিলাম। “DSU: অনলাইনে যৌনবিকৃতদের আখড়া” নামে। তারপর থেকে আমিও ছিলাম এই গ্রুপের ভিকটিম। কিন্তু আমি চুপ থাকিনি-প্রতিবাদ করিনি। সেই গল্পই জানাচ্ছি আজ আপনাদেরকে।

এই লেখার শেষে এটাও বুঝতে পারবেন আসলে বাংলাদেশে ডিজিটাল আইন থেকে শুরু করে বহুক্ষেত্রে সাইবার ক্রাইম নিয়ে কাজ করার সুযোগ আছে। হচ্ছে না বলেই পার পাচ্ছে কিছু অসাধু মানুষ। ফেসবুকের একটি আলোচিত গ্রুপ DSU (Desperately Seeking Uncensored)। গত ১২ই অক্টোবর গ্রুপটির তিনজন এডমিনকে ধরেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। কাল জানতে পারলাম গ্রুপের বাকি ১৮ জন অ্যাডমিনকে পুলিশ খুঁজছে।

১ লাখ ২২ হাজার মেম্বারের এই গ্রুপে প্রচুর রথী মহারথী, আইনজীবী থেকে সিআইডির অনেক পার্সোনালিটি কিন্তু ছিল। কোন কারণে তাদের এই গ্রুপের নোংরামি চোখে পড়েনি বা পড়লেও ততটা আমলে নেয়নি। আজ থেকে ছয় মাস আগে বাস থেকে এক মেয়ের বুকের ছবি পোস্ট দিলে এই গ্রুপ থেকে আমি লিভ করি। দেশের কোনো নারী নিরাপদ ছিল না এই গ্রুপ থেকে। তাই এই গ্রুপ আমার কাছে বিকৃতিদের আখড়াই!

মেডিকেলের দুইজন স্টুডেন্টের গোপন ভিডিও ফাঁস করে দেওয়া হয় কোন এক পর্ণ সাইটে। এটা নিয়ে প্রতিবাদ করা জরুরী ছিল। প্রেমিক প্রেমিকার একান্ত মুহূর্তের ভিডিও ফাঁস করে দেওয়া সাইবার হ্যারাজমেন্ট। অথচ সেদিকে না গিয়ে এই DSU গ্রুপ ভাইরাল করে দিতে থাকল ভিডিও। ভিডিও এর নাম দিল “৮ মিনিট”। ভিডিও ভাইরাল হবার পর মেয়েটা সুইসাইড এটেম্পট নিয়েছিল জানা যায়।%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a7%a7

তখনই আমি জানতে পারলাম, এরা ইচ্ছা করেই এই ধরণের ভিডিও ভাইরাল করে। শুধু ভাইরালই করে না। মিনিট অনুযায়ী ভিডিওগুলোর নাম দেয়! তারপর যে মেয়ের ভিডিও ছড়ায়, কোথাও তার সঙ্গে দেখা হলে ছবি তুলে বলে, “অত মিনিটের ভিডিওর মেয়েটির সঙ্গে দেখা হল”।

এসব দেখেই মূলত Womenchapter এ লেখাটা লিখি। কিন্তু যেটা হল DSU এর গ্রুপ আমাকে নিয়ে পড়ল। সেই কুৎসিত, নোংরা ভাষায় গালিগালাজ, খ ম দিয়ে অভিহিত করা সব চলল। একটু পর আমার আইডি নষ্ট করার ফাঁদ পাতা হল। Womenchapter website ডাউন করে দেওয়া হল।

Reneta

তখন জাস্টিস ফর উইম্যান পাশে এসে দাঁড়াল। আমাকে নিয়ে এই গ্রুপের নোংরামির প্রমাণ নিয়ে মামলা করতে চলে গেলাম লোকাল থানায়। মামলা নিল না।  মামলার জন্য আমাকে থানার অপারেশন কর্মকর্তার কাছে পাঠানো হল। তিনি এক ফুঁয়ে উড়িয়ে দিলেন, “এসব মামলা থানায় হয় না। BTRC যান”।
BTRC এ তে গত এক বছরে যত ফোন দিয়েছি একজনও ফোন ধরেনি। এই কথা জানানোর পর তিনি শান্ত হলেন। আগেও এই থানা থেকে সাইবার ক্রাইমের উপর জিডি করেছি বলার পর আরেকটু শান্ত হলেন। তাও মামলা নিলেন না। সাধারণ ডায়েরি করেই আসতে হল।

এরপরের দিন আবার থানায় গেলাম। প্রথমবার একলা গেলেও এবার সঙ্গে ছিল জাস্টিস ফর উইম্যানের মেম্বার মাহাবুবুর ভাই। মামলা এবারও নিতে চাইল না। উপরন্তু আমাকে বলা হল, “মামলা করে কোনো লাভ আছে? এসব হইলে ফেসবুক অফ করে দেন”। আমি তর্ক শুরু করলে তিনি একপর্যায়ে মানেন এবং ওসির সঙ্গে ডিরেক্ট দেখা করার অনুমতি মিলে। থানার ওসির কাছে যা জানতে পারলাম, “৭টি মামলা থানায় পড়ে আছে। কোন অগ্রগতি নেই। BTRC এর সঙ্গে ফেসবুকের কোলাবরেশন নেই। তাই মামলা নিতে ইচ্ছুক না। যদি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট অনুমতি দেয় তো মামলা গ্রহণ করা হবে”।cyber-crime-6

আমরা অনুমতি নিতেই ছুটি ডিএমপি এর হেডকোয়ার্টারে। সরাসরি কমিশনারের বরাবর আবেদন করা হয়। মাহাবুবুর ভাই-ই আমার করা জিডি আর তার সংগ্রহীত হাজার হাজার স্ক্রিনশটের প্রমাণ নিয়ে আবেদন করেন। তারপর অপেক্ষা । এরপর এলো সেই ১২ই অক্টোবর। আমার উপর সাইবার নোংরামির উপযুক্ত শাস্তি দিতে পেরেছি DSU কে। তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও এডমিন খুঁজছে পুলিশ। DSU গ্রুপ বন্ধ শীঘ্রই হবে। ভবিষ্যৎ ধর্ষক বানানো গ্রুপটির একটি দৃষ্টান্ত মূলক শাস্তি আশা করছি। কিন্তু এই গ্রুপে এত যৌনবিকৃতির ইউজার। তাদের মাথা থেকে কি সাইবার নোংরামির বীজ উপড়ানো যাবে সহজে?

আমার অভিজ্ঞতা থেকে বুঝেছি, এই দেশে থানার কর্মকর্তা থেকে শুরু করে আইন সংশ্লিষ্ট লোকজন ফেসবুক বুঝে না। ফেসবুকে যে কি প্রকারের নোংরামি হতে পারে জানা নেই। এই নতুন দিনের সোশ্যাল নেটওয়ার্কিং এর উপর মানুষের নির্ভরতা বাড়ছে। একে অস্বীকার করার জো কিছুতেই নেই। তাই এইখানে নিরাপত্তা দেবার জন্য এখন থেকেই কাজ করা উচিত।

বাংলাদেশের ডিজিটাল আইন পরিমার্জন করা উচিত। কারণ যত দিন যাচ্ছে নতুন সমস্যা আসছে। আর তা মোকাবিলা করতে নতুন আইন দরকার। এই দেশের তৃণমূল থানার কর্মকর্তাদের খুব ভালো করে সাইবার ক্রাইমটার উপর ট্রেইনিং দেওয়া উচিত। যাতে ফেসবুকে হয়রানি শুনে তারা কখনই না বলে, “ফেসবুক বন্ধ করে না দিতে”। খুব শীঘ্রই ফেসবুকের সঙ্গে BTRC এর একটি কোলাবরেশন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

এখন অবধি নারী সাইবারে নিরাপদ না সে তো বুঝলেনই। কিন্তু নারীও কি প্রতিবাদ করছে? প্রতিবাদ হলে বরং এই বিষয়গুলো আমলে পাবে আরও বেশি বেশি। আজ নিজ অভিজ্ঞতা শেয়ার করার একটিই কারণ বহু মেয়ের ন্যুড ছবি দিয়ে ফেইক আইডি খুলে মেয়ের জীবন হতাশায় ভরিয়ে দেওয়া হয়। এইসব ক্ষেত্রে মেয়ে যাতে চুপ না থেকে লড়াইয়ে নামে।

লড়াইয়ের ময়দানে অনেককেই সে পাবে বিশ্বাস। আমিও একা ছিলাম। DSU আমাকে যে লাঞ্ছনা করেছিল, তার ক্ষোভ ছড়িয়ে দিতে পেরেছি সবখানে। তবে শেষ নয়! আমার এই লড়াই যদি আর একটা মেয়েকেও লড়াই করতে সাহস যোগায়! সেখানেই আমার সার্থকতা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাইবার অপরাধসাইবার আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT