চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর আর্থিক উন্নতি পরিবার ও সমাজকে স্বচ্ছল করবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
অর্থনীতি, নারী, বাংলাদেশ
A A

নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: নারীর আর্থিক উন্নতি পরিবার ও সমাজকে স্বচ্ছল ও উন্নত করবে। নারীর আর্থিক উন্নতি নিশ্চিত করতে পারলে বাংলাদেশ দ্রুত উন্নত হবে।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসএমই মেলা-২০১৮’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান: চলতি অর্থবছরে ৮ টি বিভাগে ১৫ জেলায় আঞ্চলিক এসএমই মেলা আয়োজন করা হয়েছে।

এবারের মেলা এসএমই ফাউন্ডেশন ও এফবিসিসিআইর যৌথ আয়োজনে করা হয়েছে। ষষ্ঠবারের মত আয়োজিত মেলায় ২৯২টি এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এদের মধ্যে ৬৮.২ শতাংশ নারী এই মেলায় অংশগ্রহণ করেছে।

এবছর ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৭ বিজয়ী বর্ষসেরা নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন- শাহীদা পারভীন ( বিসমিল্লাহ ট্রেন্ডস সলিউশন) , বর্ষসেরা পুরুষ ক্যাটাগরিতে মোহাম্মদ শাহবুদ্দিন (দোয়েল ইন্টারন্যাশনাল) , বর্ষসেরা মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তা ক্যাটাগরিতে-  মাকসুদা হাসনাত (স্বতদল হস্তশিল্প) । মোহাম্মদ গাজী তৌহিদুল ইসলাম (এসএম প্লাস্টিক) এক লাখ টাকা পুরস্কার এবং ট্রফি ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

Reneta

এসএমই মেলা চলবে ৮ এপ্রিল পর্যন্ত। দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশন ওয়্যারসহ অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি হবে।

মেলায় প্রবেশে কোনো ফি দিতে হবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএমই মেলা -২০১৮নারীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT