চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বেশি দরকার: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের শুধু শিক্ষা দিলেই হবে না, তাই আমরা সরকারে এসে বিভিন্ন পদে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। প্রথমেই প্রাথমিক বিদ্যালয়ে ৬০ শতাংশ নারীদের চাকরির সুযোগ করে দেই।  কারণ নারীর অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বেশি দরকার। 

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরাই প্রথম উপলব্ধি করেছি নারী শিক্ষার বাধ্যতামূলক করে দেয়া।  এখন নারীরা পার্লামেন্টেও সুযোগ পাচ্ছে।

‘আমরা নারী শিক্ষার অগ্রগতির জন্য ২ কোটি ৩ লাখ বৃত্তি এবং উপবৃত্তির ব্যবস্থা করেছি।  এছাড়া সারাদেশে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। সেখানে ট্রেনিং এর সুযোগ করে দিয়েছি। প্রত্যক জায়গায় আমরা মেয়েদের উৎসাহিত করছি। উদ্যোক্তা হিসেবে মেয়েদের সুবিধা দিচ্ছি।’

বিভিন্ন সেক্টরে মেয়েদের অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই মেয়েরা বিনিয়োগ সেক্টরে এগিয়ে আসুক।  এখন বাংলাদেশের সব জায়গায় মেয়ের অবস্থান রয়েছে। পার্লামেন্টে সব জায়গায় মেয়েদের অবস্থান। ক্রীড়াঙ্গনে মেয়েরা ভালো করছেন। স্বর্ণ পেয়েছেন। এসএ গেমসে মেয়েরা স্বর্ণ জয় করেছে।

মেয়েদের জন্য সরকারের চালু করা বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, একটা সময় মেয়েদের খেলার সুযোগ ছিল না দেশে। আমরা প্রাথমিক পর্যায়ে বেগম ফজিলাতুন্নেছা মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু টুর্নামেন্ট চালু করেছি। শিক্ষা ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। মেয়েরা এখন পড়াশোনায় খুব আগ্রহী। সমাজে এক ধরণের পরিবর্তন এসে গেছে। এরই মধ্যে আমরা একটা লিগ্যাল এইড ফান্ড করে দিয়েছি, যা দিয়ে মেয়েরা আইনী বিষয়ের সহযোগিতাও পাবে। আমরা বাল্যবিবাহ নিরোধ আইন পাশ করেছি। জনসচেতনা সৃষ্টি হচ্ছে। মেয়েদের মাতৃকালীন ছুটি ছয় মাস করে দিয়েছি। মাতৃকালীন ভাতা দেওয়ার চেষ্টা করছি। গার্মেন্টস কর্মজীবী মেয়েদের জন্য ডরমেটরি করে দিচ্ছি।

Reneta

মেয়েদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশটা এগিয়ে যাচ্ছে ও আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের এক পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী। পদক প্রাপ্ত পাঁচজন হলেন- বেগম সেলিনা খালেক, অধ্যক্ষ শামসুন নাহার, ড. নুরুননাহার ফয়জননেসা (মরণোত্তর), পাপড়ি বসু এবং বেগম আখতার জাহান।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবেগম রোকেয়া দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT