চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীরা শো-পিস নয়, মেধা ও যোগ্যতায় জায়গা করে নিয়েছে: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ন ২৯, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

নারীরা শো-পিস নয়, বরং তারা নিজের দক্ষতা ও যোগ্যতাবলে সমাজের সকল ক্ষেত্রে তারা জায়গা করে নিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বৃহস্পতিবার রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ‘বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মতিয়া চৌধুরী। এসময় দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

নারীর অধিকার সুরক্ষায় বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন: বিচারক, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, আমলা থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা জায়গা করে নিয়েছে। নারীরা কোন শো-পিস নয়, দক্ষতা, পরিশ্রম, মেধা ও যোগ্যতাবলে এ অবস্থা আদায় করে নিয়েছে। এটা কারো করুণা কিংবা ভিক্ষা নয়।

মন্ত্রী বলেন: যেকোন দুর্যোগ-সংকটে নারীরা দুইবার মরে। আবার যেকোন সংকটে নারীরাই রুখে দাঁড়ায়।

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন: নারীরা অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে পুলিশে কাজ করছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও নারীরা সমানভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন: নারীরা এখন আর ঘরে বসে থাকে না। কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমানতালে কাজ করছে। দেশের চাঁদপুর, নরসিংদী ও রাজবাড়ি জেলায় নারী এসপিকে দায়িত্ব দেয়া হয়েছে। সেখানেও তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।

Reneta

বাংলাদেশে কোনো জঙ্গির স্থান হবে না। জঙ্গিবাদ দমনে দক্ষতার সঙ্গে পুলিশ সদস্যদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী ব‌লেন: বাংলা‌দেশ পুলিশে ২০০৮ সা‌লে ২ দশমিক ২১ শতাংশ নারী পু‌লিশ ছিল। কিন্তু বর্তমান সরকা‌রের ৯ বছ‌রে নারী পু‌লি‌শের সংখ্যা ৬ দশমিক ৬৬ শতাং‌শে এ‌সে দা‌ঁড়ি‌য়ে‌ছে। আশা কর‌ছি এ অগ্রযাত্রা অব্যাহত থাক‌বে।

তিনি বলেন: শুধু দে‌শে নয়, দে‌শের বাই‌রেও নারীরা বাংলা‌দে‌শের নাম উজ্জল ক‌রে‌ছে। নারী পু‌লি‌শে সম্প্র‌তি যোগ হ‌য়ে‌ছে নারী ট্রা‌ফিক সা‌র্জেন্ট। কন‌স্টেবল থে‌কে অ‌তি‌রিক্ত আই‌জি পর্যন্ত নারী পু‌লিশ দক্ষতা ও পেশাদা‌রি‌ত্বের স‌ঙ্গে পুরু‌ষের পাশাপা‌শি দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। আজ‌কে যারা পদক পে‌য়ে‌ছেন, তারা সবাই এর প্রাপ্য। এই পদক তা‌দের কা‌জে এ‌গি‌য়ে যাওয়ার অনু‌প্রেরণা হি‌সে‌বে কাজ কর‌বে।

এসময় ছয় ক্যাটাগরিতে মোট ২০ জন নারী পুলিশ সদস্যেকে ‘বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮’ প্রাপ্তির সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিনসহ অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মতিয়া চৌধুরীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT