চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ২০ নারী পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

সাহসিকতা, শান্তিরক্ষা মিশনসহ ৬ ক্যাটাগরিতে ২০ পুলিশ সদস্য পেয়েছেন ‘বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮’।

বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন পুলিশ হেড‌কোয়ার্টার্সের ডিআই‌জি (ল‌জি‌স্টিকস) মি‌লি বিশ্বাস। পুলিশে নারী নেতৃত্বের জন্য পুরস্কার পেয়েছেন পুলিশ হেড‌কোয়ার্টার্সের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পিআর) স‌হেলী ফের‌দৌস, সিআই‌ডির বি‌শেষ পুলিশ সুপার (ফ‌রেন‌সিক) রুমানা আক্তার, ডিএম‌পির গো‌য়েন্দা বিভা‌গের সি‌রিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা আফ‌রোজ লাকী এবং রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি থানার অফিসার ইনচার্জ পু‌লিশ পরিদর্শক হাসিনা বেগম।

Banglabid

সাহসিকতার জন্য তিনজন নারী পুলিশ পদক পেয়েছেন। তারা হলেন- কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, মুন্সিগঞ্জের শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা এবং বাগেরহাটের জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল মমতাজ খাতুন।

নাগরিক সেবা ও পুলিশিংকে আরও গতিশীল করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, বরিশাল জেলার (কোতয়ালী থানা) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনাজ পারভীন, বগুড়া জেলার উপ-পরিদর্শক (এসআই) শামসুন্নাহার আক্তার, শরিয়তপুর জেলার পালং মডেল থানার এসআই রানু আক্তার এবং চাঁপাইনগঞ্জের নারী ও শিশু সহায়ক ডেস্কের ইনচার্জ এসআই মোছা. ইসমাতারা।

Reneta

জাতিসংঘ মিশনে বিশেষ অবদানের জন্য ‘পিস কিপিং মিশন’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান ডিএমপি’র পুলিশ সুপার ফাতিমা ইয়াসমিন এবং পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীমা ইয়াসমীন।

‘অ্যাক্সিলেন্ট ইন সার্ভিস’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন- পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোছা. শামীমা আক্তার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং-২) মৌসুমী মণ্ডল, ডিএমপির ট্রাফিক (উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুন্নাহার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (পাসপোর্ট) মাকসুদা আকতার খানম এবং এপিবিএন এর কনস্টেবল সোনিয়া আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দিপু মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী পুলিশলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT