চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের জাতীয় লিগ মঙ্গলবার থেকে

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৩২ অপরাহ্ণ ১৫, মে ২০১৭
স্পোর্টস
A A

হাজার টাকা ম্যাচ ফি ধরে মঙ্গলবার শুরু হচ্ছে নারীদের জাতীয় ক্রিকেট লিগ। কক্সবাজারের পরিবর্তে লিগের ম্যাচ হবে রাজশাহী ও বগুড়ায়।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে লড়বে বরিশাল। রাজশাহী জেলা স্টেডিয়ামে রংপুর খেলবে ময়মনসিংহের বিপক্ষে। ওয়ানডে ফরম্যাটের ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। জাতীয় লিগের অষ্টম আসর এটি।

সম্প্রতি এই লিগের পারিশ্রমিক নিয়ে বেশ হৈ-চৈ হয়। শুরুতে শোনা যায় ম্যাচ ফি মাত্র ৬০০ টাকা। সমালোচনার মুখে পরে সেটি বাড়িয়ে এক হাজার টাকা করা হয়।

জাতীয় লিগে অংশ নেয়া আট দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ নারী দলের অধিনায়ক রুমানা আহমেদ খুলনার নেতৃত্বে আছেন। দলটিতে জাতীয় দলের আরেক ক্রিকেটার আয়শা রহমান শুকতারা। সিলেট বিভাগের নেতৃত্বে থাকবেন খুলনার মেয়ে জাহানারা আলম। দলটিতে আছেন জাতীয় দলের আরও দুই ক্রিকেটার শায়লা শারমিন ও জান্নাতুল ফেরদৌস সুমনা।

ঢাকা বিভাগের নেতৃত্বে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এই অলরাউন্ডারের দলে আছেন শারমিন আক্তার সুপ্তা ও শারমিন সুলতানা। রাজশাহীর নেতৃত্ব পেয়েছেন স্পিনার খাদিজাতুল কুবরা। দলটিতে আরও আছেন পান্না ঘোষ ও লতা মন্ডল।

বরিশালের অধিনায়কত্ব পেয়েছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিংকি। দলে আছেন নাহিদা আক্তার ও রবি পেসার হান্ট থেকে উঠে আসা পূজা চক্রবর্তী। ফাহিমা খাতুন নেতৃত্বে দেবেন চট্টগ্রাম বিভাগের। তার দলে আছেন আয়শা আক্তার ও জাতীয় দলের উদীয়মান পেসার সুরাইয়া আজমিন ছন্দা।

Reneta

প্রথমবার জাতীয় লিগ খেলতে যাওয়া ময়মনসিংহ বিভাগের অধিনায়কত্ব পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের আরেক ক্রিকেটার রিতু মনি আছেন দলটিতে। রংপুর বিভাগের অধিনায়কের দায়িত্বে সানজিদা ইসলাম। উইকেটরক্ষক হিসেবে আছেন জাতীয় দলে খেলা নুজহাত তাজিয়া।

বাংলাদেশ নারী দলের অধিকাংশ ক্রিকেটার খুলনার। তবে লিগ জমজমাট করতে আটটি বিভাগে ২-৩ জন করে ক্রিকেটার ভাগ করে দিয়েছে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় লিগনারী ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের ডেটা সেন্টারে বিনিয়োগের নেতৃত্বে বাংলাদেশি রবিন খুদা

জুন ৭, ২০২৬
বিসিবি

সরাসরি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন

জুন ৭, ২০২৬

পেশীর ক্লান্তি কাটাতে বেঞ্চে বসেই হন্ডুরাসকে হারাতে দেখলেন মেসি

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার রায় আজ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রিটিশ-চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT