চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: প্রত্যেক আসামির ১০ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে ধর্ষণের চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের আরেকটি মামলায় দেলোয়ার বাহিনীর প্রধানসহ ১৩ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশীদ লাভলু জানান, মঙ্গলবার বেলা ১২টায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ রায় ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা কারাগার থেকে ৯ আসামিকে আদালতে নিয়ে আসা হয়। বাকি ৪ আসামি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নূর হোসেন বাদল, আবু রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন মিয়া, মাইনউদ্দিন সাজু, সামসুউদ্দিন সুমন, আব্দুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন, নূর হোসেন রাসেল, মিজানুর রহমান তারেক, আনোয়ার হোসেন সোহাগ ও দেলোয়ার হোসেন দিলু।

এরমধ্যে আব্দুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক পলাতক রয়েছেন।

Reneta

বেগমগঞ্জের ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতের ঘটনায় মোট তিনটি মামলা হয়। এরমধ্যে দুই মামলার রায় ঘোষণা করা হয়েছে। পর্নোগ্রাফির অভিযোগে অন্য মামলাটি বিচারধীন।

এর আগে গত ৪ অক্টোবর ওই ধর্ষণ মামলায় রায়ে দেলোয়ার ও কালামকে যাব্বজীবন কারাদণ্ড দেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীকে তার ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার ও তার লোকজন। নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইলে ধারণ করে ওই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। পরে গণমাধ্যমে সেই ভিডিও নিয়ে খবর প্রকাশের পর সারাদেশে সমালোচনার ঝড় উঠে। নড়েচড়ে বসে প্রশাসন।

Jui  Banner Campaign
ট্যাগ: নোয়াখালীর-বেগমগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT