চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীকে অসম্মানের প্রতিবাদ স্বরূপ আমি ছবিটি করেছি: শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

বিজয় দিবস উপলক্ষ্যে আগামি ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়া অভিনীত অনন্য মামুনের বহুল প্রতীক্ষিত ছবি ‘নবাব এলএল.বি’। এই ছবির মধ্য দিয়েই প্রথমবার শাকিব খানের কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে সরাসরি মুক্তি পাচ্ছে অনলাইন প্লাটফর্মে! তবু ছবিটি নিয়ে দারুণ আশাবাদী শাকিব।

প্রচারণার অংশ হিসেবে সদ্য নিজের করা নতুন ইউটিউব চ্যানেল ‘শাকিব খান’ থেকে একটি ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও বার্তায় ছবিটি দেখতে সব শ্রেণির দর্শকদের আহ্বান জানান এই নায়ক। সেই সঙ্গে জানালেন, বিনোদনের পাশাপাশি মানুষের বিবেক জাগ্রত করার বার্তাটিও রয়েছে ‘নবাব এলএল.বি’ ছবিতে।

শাকিব জানালেন, গল্প প্রধান ছবি ‘নবাব এলএল.বি’। এই ছবির কন্টেন্ট নিয়ে দেশের শীর্ষ এই অভিনেতা বলেন, ‘এখন খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা। দিনকে দিন এই প্রবণতা বেড়েই চলেছে। তো নারীকে অসম্মানের প্রতিবাদ স্বরূপ ‘নবাব এলএল.বি’ ছবিটা আমি করেছি।’

তিনি বলেন, ‘যাদের বিবেক এখনও মরে যায়নি, তাদেরকে একটু হলেও নাড়া দিবে এই ছবিটি। মানুষকে জাগ্রত করার চেষ্টা করবে এই ছবিটি।’

‘ধর্ষিতা বোনটি অত্যাচারিত হওয়ার পরও পারিবারিক ও সামাজিকতার ভয়ে অনেক সময় মুখ ফুটে নির্যাতনের শিকার হওয়ার কথা বলতে পারেন না। এই ছবিটি সেইসব বোনদের শক্তি যুগাবে, সাহস যুগাবে। নানা কারণেই ‘নবাব এলএল.বি’ হতে যাচ্ছে সময়ের প্রতিবাদ।’- বলছিলেন শাকিব খান।

‘নবাব এলএল.বি’র একটি গানের দৃশ্যে শাকিব ও মাহি

ঢালিউড কিং আরো বলেন, এই করোনায় শত সীমাবদ্ধতার মধ্যেও আমি সমকালীন সংকট নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে গেছি, দারুণ একটি সিনেমা উপহার দিতে। আশা করছি দর্শক ছবিটি দেখলে আমাদের সেই চেষ্টা সার্থক হবে।

Reneta

নিজের নতুন ভিডিও চ্যানেলটি নিয়ে শাকিব চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার ‘এসকে ফিল্মস’ নামে যে চ্যানেলটি আছে সেটি মূলত আমার সিনেমা প্রযোজনা সম্পর্কিত। আর এই নতুন চ্যানেলটি আমার একেবারে ব্যক্তিগত। এখানে নিজের ব্যক্তিগত জিনিস আপলোড হবে। বিভিন্ন ভ্লগ যাবে, শুটিং স্পট ও বিহাইন্ড দ্য সিনের ভিডিওগুলো ভক্তরা দেখতে পারবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুননবাব এলএলবিমাহিয়া মাহিলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যে ছবির জন্য বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেস

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT