জনপদ

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ২

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত ভবনের ছবি, ক্ষতিগ্রস্ত এলাকা ও ধ্বংসের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দু’জন নিহত ও দু’জন দ্বগ্ধ হয়েছে।

নিহতরা হলেন- শিশু জিসান ও গার্মেন্সকর্মী রাজ্জাক।

প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে হাসান খানের তিন তলা ভবনে নীচতলার নীচে থাকা সেপটিক ট্যাংক বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময়ে ওই বাড়ির ভাড়াটে রাজ্জাক ও পাশের বাড়ির শিশু জিসান, সাকিব ও সায়েদা মারাত্মক আহত হয়।

হাসপাতাল নেয়ার আগেই মারা যায় জিসান। আর উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজ্জাক।

বিষয়:নারায়ণগঞ্জ নিহত ২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…