নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শেখ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে মরদেহ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান মাসুদ শেখ।






