চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে বালু মহাল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ২০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ২৭, জুন ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে অবৈধভাবে বালু মহাল দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী
গুলি বিনিময় হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত
হয়েছে। আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার সকাল দশটার দিকে আড়াইহাজার উপজেলার কদমীরচর এলাকার বালু সন্ত্রাসী জয়নাল তার লোকজন নিয়ে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করলে অপর বালু সন্ত্রাসী আবদুস সাত্তার তার সহযোগী শতাধিক লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ট্রলারযোগে মেঘনা নদীতে ড্রেজারে হামলা চালিয়ে ড্রেজারটি দখল করার চেষ্টা করে। এক পর্যায়ে সাত্তার ও জয়নাল গ্রুপের মধ্যে বন্দুক ও পিস্তল নিয়ে গোলাগুলি শুরু হলে উভয়পক্ষের অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়।

আহতদের ঢাকা, কুমিল্লার হোমনা ও বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে জয়নাল গ্রুপ পিছু হটলে সাত্তার গ্রুপের সন্ত্রাসীরা বালু মহালের ড্রেজারটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় কোনো পক্ষই এ পর্যন্ত থানায় অভিযোগ জানাতে আসেনি বলে তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত বহিষ্কার করেছে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে: মার্কো রুবিও

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইল পাকিস্তান

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT