জনপদ

নারায়ণগঞ্জে ফ্রিজ ও ব্যাটারি তৈরির কারখানায় আগুন

অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপের পাশে মানুষ ও দমকলকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে একটি ভবনে অগ্নিকাণ্ডের কারণে ধোঁয়া বের হচ্ছে এবং মানুষ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় ‘কনকা’ টিভি, ফ্রিজ ও ব্যাটারি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

রোববার বেলা ১১টার দিকে কনকা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোনারগাঁও ফায়ার সার্ভিস কার্যালয় থেকে জানানো হয়, বেলা পৌনে ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ৫টি মেঘনা ও গজারিয়া থেকে আরও ৫টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে। ধারণা করা হচ্ছে– বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এলাকাবাসী জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার সময় কারখানার তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা দৌড়ে কারখানা থেকে বের হয়ে আসেন। ভেতরে কেউ আটকা পড়েছেন কি না জানা যায়নি।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিষয়:ভয়াবহ আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…