জনপদ

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত, ঘটনাস্থলের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাও এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি।

রোববার দিবাগত রাতে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানের সময় সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। তার তথ্যমতেই চলছে এ অভিযান।

মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে। তার তৈরী বোমা ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসির।

বিষয়:অভিযান আড়াইহাজার জঙ্গি আস্তানা নারায়ণগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…