চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে অভিযান, এক নারীসহ আটক ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সেখান থেকে আটক করা হয়েছে এক নারীসহ ৩ জনকে।

সোমবার ভোররাত থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন।

তিনি জানান, এলাকার তক্কার মক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে জয়নাল আবেদীনের একটি টিনশেডের বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের সাথে জেলা পুলিশের সদস্যরাও সহযোগিতা করছে। কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা জানান, ওই বাড়িটি থেকে এখন পর্যন্ত এক নারীসহ তিন জনকে আটক করে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতরা হচ্ছেন ফরিদ উদ্দিন রুমি (২৭), জামাল উদ্দিন রফিক ও জান্নাতুল ফোয়ারা অনু।

পুলিশ জানায়, রুমী আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল বিভাগে শিক্ষকতা করতেন। তার ভাই রফিক কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে বাসাতেই থাকতেন। অন্যদিকে রুমীর স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে ইংরেজি বিভাগে মাস্টার্স পাস করেন।

আটক দুই ভাইয়ের বাবা জয়নাল আবেদীন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম। তাদের স্থায়ী নিবাস রাজবাড়ীর পাংশায়।

Reneta

ওই বাড়িতে কোনো বিস্ফোরকদ্রব্য বা সেজাতীয় কিছু থাকতে পারে সন্দেহে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে কাউন্টার টেররিজম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানের কাছে একের পর এক ভূমিকম্প, বড় দুর্যোগের আশঙ্কা

মে ১৩, ২০২৬

নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

মে ১৩, ২০২৬

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT