চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামে ‘টেকনিক্যাল ডিরেক্টর’ কাজে হেড কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পরই একটি নাম শোনা যাচ্ছিল দেশের ক্রিকেটাঙ্গনে। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের অন্তবর্তীকালীন কোচ হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। অবশেষে সেই জল্পনা-কল্পনাই সত্যি হতে যাচ্ছে। সামনের দুটি সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বিসিবি সুজনকে রাখলেও দায়িত্বটা আসলে হেড কোচেরই!

টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ঠিক কী ধরনের দায়িত্ব থাকবে-এমন প্রশ্নে সুজন জানান, ‘একরমভাবে যদি বলা হয় হেড কোচ নাই এই সিরিজে। কিন্তু আমার দায়িত্বটা ওরকমই হবে। হয়তবা কোচের পরিবর্তে নামটা পরিবর্তন হবে। টেকনিক্যাল ডিরেক্টর হবে। কাজটা ওই রকমই থাকবে। যখনই আমাকে বাংলাদেশ ক্রিকেটের কোনও দায়িত্ব দেয়া হয়েছে আমি চেষ্টা করি সেটা ঠিকভাবে করতে। আর আমার কাছে পদ বা ভূমিকা গুরুত্বপূর্ণ না। বাংলাদেশ টিমের জন্য কাজ করি এটাই সবচেয়ে বড় জিনিস। এটা আমার জন্য একটা সুযোগ। আমি এই সুযোগ দুই হাতে লুফে নিব। আমার যতটুকু সামর্থ্য আছে, ক্রিকেট জ্ঞান আছে, কোচিং দক্ষতা আছে সেটা অবশ্যই এই সিরিজে কাজে লাগাব।’

হাথুরুসিংহে দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে। তাতে বিপদ বেড়েছে বাংলাদেশের। লম্বা সময় টাইগারদের সঙ্গে থাকায়  জানেন সাকিব-তামিম-মুশফিক-মিরাজ-মোস্তাফিজদের শক্তি ও দুর্বলতা। যে কারণে শ্রীলঙ্কা সিরিজে কৌশল কিছুটা বদলের কথাও বললেন খালেদ মাহমুদ, ‘চন্ডিকা যেহেতু সাড়ে তিন বছর আমাদের মধ্যে ছিল। আমাদের ভাল-মন্দ অবশ্যই সে জানে। আমাদেরও সেভাবে পরিকল্পনা করতে হবে। পরিবর্তন কিছু করতে হবে। মাঠে গিয়ে যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারি তাহলে কঠিন। দলের পরিকল্পনা কার্যকর করার মতো খেলোয়াড় আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে। ২০১৮ তে আমাদের শুরুটা যাতে ভাল হয় আমরা সেভাবেই চিন্তা করব।’

শ্রীলঙ্কা দলকে সমীহ করলেও ঘরের মাঠে খেলা বলে আসন্ন সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন সুজন, ‘অবশ্যই হোম কন্ডিশন আমরা বরাবরই ভাল দল। কিন্তু শ্রীলঙ্কাকে ছোটভাবে নেয়ার কিছু নাই। ভারতের সঙ্গে খারাপভাবে হারলেও তারা দারুণ একটা দল।’

২০১৫ বিশ্বকাপ থেকে বিভিন্ন সময়ে বিসিবি পরিচালক খালেদ মাহমুদকে দেখা গেছে জাতীয় দলের ম্যানেজারের ভূমিকায়। ২০১৬ সাল থেকে আবাহনীর কোচ হিসেবে কাজ করছেন। ২০১৩ বিপিএলে চিটাগং কিংসের কোচ ছিলেন। গত বিপিএল থেকে ঢাকা ডায়নামাইটসের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা প্রথম বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন শাইনপুকুর ক্রিকেট ক্লাবেরও কোচ তিনি। এবার কাজ করবেন টেকনিক্যাল ডিরেক্টরের ছায়ায় জাতীয় দলের হেড কোচ হিসেবে।

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদ মাহমুদ সুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT