চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামছে সশস্ত্রবাহিনী, ১০ দিন বন্ধ সব অফিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A

করোনা ভাইরাস মোকাবেলায় হাসপাতাল, পুলিশ স্টেশনের মতো জরুরিসেবা ছাড়া আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে মঙ্গলবার থেকে মোতায়েন করা হবে সশস্ত্রবাহিনী।

এই সময়ে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে সীমিত আকারে কার্যক্রম পরিচাল করবে ব্যাংকগুলো।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা।

তিনি বলেন, ‘আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি আছে, পরের দুইদিন ২৭-২৮ সাপ্তাহিক ছুটি রয়েছে। এরসঙ্গে আরও ৫ দিন ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এবং ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটিগুলোও এর সঙ্গে যুক্ত হবে।’

“করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে এই ছুটি ঘোষণা করা হয়েছে।সেই সঙ্গে জনগণকে অনুরোধ করা হচ্ছে এই সময়ে তারা যেন কোনোভাবেই বাড়ির বাইরে না আসে।”

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এই সময়ে সরকারি যেসব অফিস খোলা রাখার প্রয়োজন বলে মনে হবে, তা খোলা রাখতে পারবে।

Reneta

আর মাঠ পর্যায়ে প্রশাসনের সঙ্গে কাজ কবে সশস্ত্রবাহিনী৷ উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন।

সংবাদ সম্মেলনে সরকারের ৯ দফা নির্দেশনার কথা জানা মন্ত্রিপরিষদ সচিব। 

‪১. ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা (ফলে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি)। এতে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধু জরুরি প্রয়োজনের প্রতিষ্ঠানগুলো চলতে পারবে। কাঁচাবাজার, হাসপাতালসহ জরুরি প্রয়েজনের অফিসগুলো খোলা থাকতে পারবে।‬
‪২. কেউ যদি প্রয়োজন মনে করেন, তবে তারা অফিস চালু রাখতে পারবেন।‬ তবে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে।
‪৩. গণপরিবহন সীমিত করা হচ্ছে। যারা পরিবহন চালাবে, তাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।‬
‪৪. বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং চালুর ঘোষণা দেবে।‬
‪৫. মাঠ পর্যায়ে সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। আগামীকাল থেকেই সশস্ত্র বাহিনী প্রতি জেলায় প্রশাসনকে সহযোগিতায় মাঠে থাকবে।‬
‪৬. ভাসানচর খুলে দেওয়া হচ্ছে, দরিদ্র মানুষ চাইলে সেখানে যেতে পারবে।
‪৭. সারাদেশে ৫শ জন চিকিৎসক তৈরি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।‬
‪৮. রাজনৈতিক, ধর্মীয়সহ সব ধরনের সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা।‬
৯. যদি কোন করোনা আক্রান্ত রোগী মারা যান তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও-এর নির্দেশনা অনুযায়ি সম্পূর্ণ ধর্মীয় অনুশাসন মেনে দাফন করা যাবে। মনে রাখবেন দাফন করা হয়ে গেলে তার শরীর থেকে করোনা ছড়াবে না।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন আর ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT