চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাভ্রাতিলোভা হতে পারবেন ভেনাস?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ভেনাস উইলিয়ামস

ভেনাস উইলিয়ামস

টেনিসে বেশি বয়সে বিশ্ব মাতানোর ঘটনা একেবারে বিরল নয়। তবে গত ২৩ বছরে তার চেয়ে বেশি বয়সে উইম্বলডনের শেষ চারে পা রাখতে পারেননি কেউ। ভেনাস উইলিয়ামসের আগে মার্টিনা নাভ্রাতিলোভার ছিল এই কীর্তি। নাভ্রা আবার ভেনাসের চেয়ে বেশি বয়সে সেবার ফাইনালের টিকিটই কেটেছিলেন। ভেনাসের পালা এবার। সেজন্য সেমিফাইনালে ব্রিটেনের জোহানা কোন্টাকে হারাতে হবে মার্কিন কৃষ্ণকন্যার।

মঙ্গলবার ২০ বছর বয়সী ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন ৩৭ বর্ষী ভেনাস। ফ্রেঞ্চ ওপেন জয়ী ওস্তাপেঙ্কোকে কোয়ার্টারে ৬-৩, ৭-৫ সরাসরি সেটে হারিয়েছেন তিনি। ২০০৮ সালে নিজের সর্বশেষ গ্র্যান্ডস্লামটি উইম্বলডনেই জিতেছিলেন ভেনাস।

২৬ বছর বয়সী জোহানা কোন্টা সেখানে কোয়ার্টারে রোমানিয়ার সিমোনা হালেপকে ৬-৭, ৭-৬, ৬-৪ গেমে হারিয়েছেন। ১৯৭৮ সালের পর প্রথম কোন ব্রিটিশ নারী টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডনের সেমিতে উঠলেন জোহানা। আর দুই ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে হেরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুযোগটিও হাতছাড়া করেছেন হালেপ।

মেয়েদের অন্য কোয়ার্টারে স্প্যানিশ তারকা গারবিন মুগুরুজা ৬-৩, ৬-৪ গেমে রাশিয়ার সভেতলিনা কুজেনসেভাকে হারিয়ে সেমিতে উঠেছেন। সেরা চারে তার প্রতিপক্ষ নির্ধারিত হবে বুধবার। যুক্তরাষ্ট্রের কোকো ভেন্ডারয়ে বা স্লোভাকিয়ার মাগদালেনা রিবারিকোভার মধ্যকার জয়ী মুগুরুজার সঙ্গে সেমিতে লড়বেন।

ট্যাগ: উইম্বলডনভেনাস উইলিয়ামস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ম্যাথুজ

পরবর্তী

কাতারের অবস্থান অত্যন্ত যুক্তিসঙ্গত: যুক্তরাষ্ট্র

পরবর্তী

কাতারের অবস্থান অত্যন্ত যুক্তিসঙ্গত: যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সর্বশেষ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT