কক্সবাজার

গুলিবর্ষণ করে বাংলাদেশি ৪ জেলেকে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী

বিজিপি-নাফ নদী

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বাংলাদেশি জেলেদের লক্ষ করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

এতে নুরুল ইসলাম নামে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। এসময় বাংলাদেশি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি। শনিবার সকাল ৮টার দিকে টেকনাফের কানজরপাড়া নাফ নদীতে মাছ ধরার সময় বিজিপি এ ঘটনা ঘটায়।

আহত জেলে নুরুল ইসলামকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি টেকনাফের ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। জেলেদের ফেরত চেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণের প্রক্রিয়া চলছে।

বিষয়:বিজিপি
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…