চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা কর্মসূচীর মধ্য দিয়ে মে দিবস পালন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০১, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহান মে দিবস পালিত হচ্ছে।  মহান মে দিবস উপলক্ষে আওয়ামী শ্রমিক লীগের সমাবেশ হয় এবারও। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’।

সভা-সমাবেশ-মিছিলসহ নানা কর্মসূচিতে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি ওঠে আসে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বিশ্বজুড়ে প্রতি বছর মে দিবস পালিত হয়। শ্রমের সময় ৮ ঘণ্টা নির্ধারণসহ ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে ১শ’ ৩৩ বছর যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে প্রাণ দেয়া শ্রমিকদেরও এ দিন স্মরণ করেন শ্রমজীবী মানুষ।

কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশে জাতীয় ন্যূনতম মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে।  মে দিবসের বিশেষ আয়োজন করে আরণ্যক নাট্যদল। আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা।

পরে পথনাটকে বলা হয় শ্রমিক জীবনের গল্প।

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ এবং সরকারি ও বেসরকারি কলেজগুলোর কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা করেছে। স্থানীয় সাংবাদিকদের ফোরাম মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা করেছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকসহ বিভিন্ন সংগঠন র‌্যালি ও সমাবেশ করেছে। মে দিবসের সব কর্মসূচিতেই সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের শর্ত হিসেবে শ্রমিকের জীবনমান উন্নয়নের তাগিদ উঠে আসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহান মে দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
ছবি: আইএসপিআর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬

গণঅভ্যুত্থানের দুই বছর: ন্যায়বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা

আগস্ট ৩, ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া বৈঠকে অভিবাসন, মানবপাচার ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT