চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদিফের দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় মোশাররফ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৫৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নাদিফ চৌধুরী

নাদিফ চৌধুরী

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে শুরুর বিপর্যয় কাটিয়ে রানের পাহাড় গড়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় দিনশেষে তাদের সংগ্রহ ৭  উইকেটে ৪৮৪ রান। সাত নম্বরে নেমে ১৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন নাদিফ চৌধুরী। আর আট নম্বরে নামা মোশাররফ হোসেন রুবেল ৯৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি-বিঘ্নিত প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছিল ঢাকা। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে তারা ৩ উইকেট হারিয়ে যোগ করে ৩৫২ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭১ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা বিভাগ। পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধের ইঙ্গিত দেন শুভাগত হোম ও তাইবুর রহমান। অবিচ্ছিন্ন থেকে প্রথম দিন শেষ করেন তারা। ১১০ রান যোগ করা জুটিটি ভাঙে ৬৬ করে শুভাগত সাজঘরে ফিরলে। দলের রান আড়াইশ পূর্ণ করে ৭৯ রানে ফেরেন তাইবুর।

সপ্তম উইকেটে মোশাররফকে নিয়ে ২২৭ রানের জুটি গড়ে ঢাকার সংগ্রহ বড় করেন নাদিফ। দিনের শেষ ভাগে ১৬৬ করে ডানহাতি এই ব্যাটসম্যান সাজঘরে ফিরলে ভাঙে দুর্দান্ত প্রতিরোধ। ২৩৯ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ৬টি ছক্কার মার। ২১৮ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলা মোশাররফ হাঁকান ৮টি চার। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায় তিনি।

খুলনার স্পিনার মেহেদী হাসান নেন ৩ উইকেট। পেসার আল-আমিন হোসেন নেন ২ উইকেট। নাহিদুল ইসলাম ও তুষার ইমরান নেন একটি করে উইকেট।

শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বোলারদের তোপে ২২০ রানে থেমেছে রাজশাহীর প্রথম ইনিংস। জবাবে শুরুটা ভাল হয়নি আশরাফুলহীন মেট্রোর। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১০ রান।

Reneta

আর টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনেও মাঠে গড়ায়নি রংপুর-বরিশাল ও চট্টগ্রাম-সিলেট ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT