বিনোদন

নাতাশা-হার্দিক পান্ডিয়ার ঘরে পুত্র সন্তান

নাতাশা ও হার্দিক পান্ডিয়া সন্তান জন্মের খুশি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাতাশা ও হার্দিক পান্ডিয়া একটি গাড়ির ভিতরে হাসিমুখে ছবি তুলছেন, নতুন সন্তানের জন্য উচ্ছ্বাস প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরুতে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বাগদানের খবর প্রকাশ্যে আসে। এরপর গেল মে মাসেই সার্বিয়ার মেয়ে এবং বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে ও প্রথম সন্তান আগমনের খবর জানিয়েছিলেন তারা!

অবশেষে বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র সন্তানের বাবা হয়েছেন বলে জানিয়েছেন হার্দিক পান্ডিয়া। ইনস্টাগ্রামে সন্তানের হাতের ছবি প্রকাশ করে হার্দিক ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে আমাদের শিশুপুত্র।’

এদিকে নতুন অতিথির আগমনে অভিনন্দনের বন‌্যায় ভাসছেন হার্দিক ও নাতাশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্দিক ও নাতাশার সন্তানকে স্বাগতম জানিয়েছেন বলিউডের অনেক তারকা ও ক্রিকেটার। যেই তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, কেএল রাহুল, সানিয়া মির্জা, সারা টেন্ডুলকার, লোকেশ রাহুল, শচীন টেন্ডুলকারসহ আরো অনেকেই।

https://www.instagram.com/p/CDQx8yCF-SX/?utm_source=ig_embed

 

বিষয়:কেএল রাহুল পুত্র সন্তান বলিউড অভিনেত্রী বিরাট কোহলি লোকেশ রাহুল শচীন টেন্ডুলকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…