প্রথম স্ত্রীর করা যৌতুকের মামলায় নাট্যনির্মাতা রায়হান খানকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক দিলীপ দেবনাথ এ দণ্ডাদেশ দেন।একই রায়ে রায়হান খানকে ৫ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত। বর্তমানে তিনি পলাতক আছেন।
২০১৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে রায়হানের বিরুদ্ধে মামলা করেন প্রথম স্ত্রী ফারহানা আফরোজ হান্না।
ওই মামলায় ২৮ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় রায়হানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
এর আগে প্রথম স্ত্রী হান্নার অনুমতি না নিয়ে অভিনয়শিল্পী ও মডেল নোভাকে বিয়ে করায় নাট্যনির্মাতা রায়হান খানকে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন চট্টগ্রামের আরেকটি আদালত।







