চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে বোরো ধান উৎপাদনের খরচ উঠছে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ন ২৪, এপ্রিল ২০১৬
কৃষি
A A

নাটোরে ধানের ফলন ভালো হলেও দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষক। এখন আগাম জাতের বোরো ধান কাটা চলছে। শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তুলতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে কৃষককে।

নাটোরে বিআর ২৬, ২৮ মিনিকেট, পাড়ি ও পাইজামজাতের ধান কাটা চলছে। কৃষক ব্যস্ত কাটা ও মাড়াইয়ের কাজে। বাজারে ধানের দাম না পাওয়ায় মাথায় হাত কৃষকের। কিছুদিন আগে ঝড়ের কারণে পাকা ও আধাপাকা ধান ঝরে পড়ে গেছে। এতেও চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

তারা বলেন, ধান পড়ে যাওয়ার কারণে ফলন কম হচ্ছে। যার কারণে উৎপাদনে পোষাচ্ছে না তাদের।

বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে পাঁচশ’ থেকে ছয়শ’ টাকায়। এক বিঘা জমিতে ধান আবাদে কৃষকের খরচ আট হাজার থেকে ১০ হাজার টাকা। সেইসাথে শ্রমিক সংকটে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে কৃষকের।

কৃষকরা বলেন, এক বিঘা জমিতে খরচ হচ্ছে ১০ হাজার টাকা। কিন্তু আমরা দাম পাচ্ছি মণ প্রতি মাত্র ৫-৬শ টাকা। একটা কাজের লোকের দাম ৫শ টাকা দাম। সব মিলিয়ে আমরা মার খাচ্ছি।

চলতি বোরো মৌসুমে জেলায় ৫৬ হাজার চারশ’ ১৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও পাওয়া গেছে ভালো।

Reneta

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আলহাজ উদ্দিন বলেন, ধানের দাম প্রতি বছরের ন্যায় এবারও কম। সরকার যদি ধানের দামটা সমন্বয় করে তাহলে কৃষকরা ধান উৎপাদনের উৎসাহী হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: নাটোরবোরো ধান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT