চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
জনপদ, নাটোর
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের অনুমতি ছাড়া তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করায় থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মৌখাড়া এলাকার নিজ বাসভবন থেকে আটক করা হয় বড়াইগ্রাম শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সরকার ও থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সরকারকে।

একই রাতে জলন্দা এলাকার নিজ বাসভবন থেকে আটক করা হয় শহর ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন শামীমকে। এ ছাড়াও পুলিশ একই রাতে নটাবাড়িয়া থেকে টিটু সেখ ও সজীব হোসেন এবং কালিকাপুর থেকে সাজদার হোসেন নামে ছাত্রদল কর্মী, গোয়ালফা থেকে আশরাফুল সেখ ও মৌখাড়া এলাকা থেকে আকতার হোসেন নামে ২ জন যুবদল কর্মীকে আটক করে।

শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপুল মুঠোফোনে বলেন, ‘পুলিশ রাত সাড়ে তিনটার দিকে চকবড়াইগ্রাম এলাকায় আমার বাড়িতেও এসেছিলেন আমাকে আটক করতে। কিন্তু আমি সেসময় অন্যত্র ছিলাম।’

সোমবার সন্ধ্যায় মৌখাড়া বাজারস্থ বিএনপি কার্যালয়ে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে কেক কাটা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত পুলিশের অনুমতি না নিয়ে এই অনুষ্ঠান করায় নেতা-কর্মীদের আটক করা হয়েছে বলে তিনি জানান।

বড়াইগ্রাম থানা বিএনপি’র সভাপতি এ্যাড. আব্দুল কাদের বলেন, ‘আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে আটককৃত নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে জোর দাবি জানাচ্ছি।’

Reneta

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, জামায়াত-বিএনপি নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টি করার লক্ষে ঘরোয়া সভা করেছে এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকতারেক রহমাননাটোর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT