চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকে ভুল উচ্চারণ বর্জনে সংস্কৃতিমন্ত্রীর আহ্বান

আসিফ রহমান খানআসিফ রহমান খান
৯:০২ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন: ‘দেশে যত চ্যানেল আছে সবার কাছে আমার বিনীত অনুরোধ, আজকাল যে নাটক পরিবেশিত হচ্ছে, তাতে মাঝেমধ্যে যে বাংলা উচ্চারণে অভিনয় হয় সেটি যেন দয়া করে বর্জন করা হয়। কেননা এটি আমাদের নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে।’

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর চূড়ান্ত পর্ব ও মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নতুন প্রজন্ম ধরে নিতে পারে নাটকের এই বাংলা উচ্চারণই বুঝি বাংলার সঠিক উচ্চারণ। আসলে প্রমিত বাংলা বলে তো একটা বিষয় আছে। যারা এ নিয়ে মাঝেমধ্যে যুক্তি দাঁড় করান তাদের জন্য একটা কথা আমি সবসময়ই বলি, আমরা যখন বাড়িতে নিজেরা খাবার খাই তখন খাবার টেবিল এত গুছানো থাকে না, কিন্তু আমরা যখন অতিথি আপ্যায়ন করি তখন খুব গুছিয়ে খাবার পরিবেশন করি। আমাদের শিল্পটাও সেরকম একটা ব্যাপার। সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার ব্যাপার আছে। তাই শিল্পসম্মত হওয়া খুব জরুরি। সেক্ষেত্রে বাংলা বানান এবং উচ্চারণ দুটি খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।’

বাংলা ভাষা নিয়ে ইস্পাহানি মির্জাপুর এবং চ্যানেল আইয়ের এমন উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী বলেন, ‘এমন চমৎকার আয়োজনের জন্য চ্যানেল আইকে তো অবশ্যই সঙ্গে ইস্পাহানি মির্জাপুরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানে চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং দর্শকদের অনুরোধে আবৃত্তি করেও শোনান আসাদুজ্জামান নূর।

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রথম আসরের সেরা বাংলাবিদের খেতাব জিতেছেন ঢাকার নুসরাত সায়েম। সেরা ছয় প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের মুকুট গেল তার মাথায়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন সাতক্ষীরার সিরাজুল আরিফিন এবং তৃতীয় হয়েছেন যৌথভাবে সিলেটের রাইসা সালসাবিল এবং ঢাকার সোয়েব সানিয়াদ খান তূর্য।

Reneta

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে নুসরাত সায়েম পেয়েছেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় সেরা প্রতিযোগী পেয়েছেন যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।

এছাড়া শীর্ষ দশের প্রত্যেকেই পান ল্যাপটপ, বইয়ের আলমারি এবং বইসহ মোট ৫০ হাজার টাকা মূল্যমানের পুরষ্কার সামগ্রী। এই চূড়ান্ত পর্ব বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হয়।

৭টি বিভাগীয় শহরে বাছাইপর্বের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটির প্রথম ধাপ। দেশের সব বাংলা, ইংরেজি ও মাদ্রাসা কারিকুলামের ষষ্ঠ থেকে দশম শ্রেণির (ইংরেজি মাধ্যমের স্ট্যান্ডার্ড সিক্স থেকে ও-লেভেল) ৩৫ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে শীর্ষ ৮০ জনকে নিয়ে শুরু হয় প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ।

মহোৎসবের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলেন বাংলা গানের দুই কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। এর সাথে রাজের মুখাভিনয় যুক্ত করেছিল আরও মুগ্ধতা।

চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সভাপতিত্বে মহোৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেড এর উপদেষ্টা মিসেস জাহিদা ইস্পাহানি। আরো উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা সাইদ হাসান ও মহাব্যবস্থাপক ওমর হান্নানসহ চ্যানেল আইয়ের অন্যান্য কর্মকর্তা।

বিচারক প্যানেলে ছিলেন সুবর্ণা মুস্তাফা, সৌমিত্র শেখর, চ্যানেল আইয়ের পরিচালক এবং বার্তা প্রধান শাইখ সিরাজ।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান নূরবাংলাবিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT