চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পোস্টার কি নাটকের মান তৈরীতে ভূমিকা রাখতে পারছে?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ন ২৪, মে ২০২১
বিনোদন
A A

বহুকাল ধরে সিনেমার সাথে ‘পোস্টার’ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। একটি সিনেমার প্রচার ও প্রসারের জন্য পোস্টার ছিলো অনিবার্য। যুগ পরিবর্তনের সাথে সাথে সিনেমার প্রচার প্রচারণার কৌশল পরিবর্তন হলেও পোস্টারের অনিবার্যতা এখনও বিদ্ধমান। পোস্টারের প্রভাব এতোটাই প্রবল যে, এখন নিয়মিত বাংলা নাটকেরও পোস্টার হচ্ছে!

যে কোনো ধরনের নাটক প্রচারের আগে এখন ডিজটাল প্রচারণার জন্য তৈরী হয় বহু থিমের পোস্টার! সেসব পোস্টারে থাকে নান্দনিকতার ছোঁয়া। মূল কাজটি যেরকমই হোক, নাটকটি প্রচারের আগেই পোস্টারটি হওয়া চাই বাহবা পাওয়ার মতো! এমন মানসিকতাই এখন প্রায় সব নির্মাতা, প্রযোজকের!

বিষয়টি নিয়ে নিজের মতামত জানালেন দেশের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্য নিজের অভিনীত কিছু নাটকের পোস্টার শেয়ার করে চঞ্চল চৌধুরী এই সময়ের নির্মাতাদের উদ্দেশে রাখলেন কিছু যৌক্তিক প্রশ্ন। সঙ্গে এও বললেন, প্রশ্নগুলো কাউকে বিব্রত বা আঘাত দেয়ার উদ্দেশে নয়!

নাটকের পোস্টার তৈরীর এই ট্রেন্ডটিকে চঞ্চল ব্যাখ্যা করলেন এভাবে, কয়েক বছর হলো নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে। তা হলো নাটকের পোস্টার। আমি প্রথম যখন টেলিভিশন নাটকে অভিনয় শুরু করি, তখন এই চলটা ছিলো না। তখন ছিলো ক্যাসেট বা সিডি ডিভিডির যুগ। তখন গান বা নাটকের সিডি ডিভিডির কাভার ডিজাইন দেখতাম। আর দেখতাম সিনেমার পোস্টার। যাই হোক সময়ের পরিবর্তনে নাটকের পোস্টার ডিজাইনও শুরু হলো। এটা খারাপ কিছু নয়।

এর পরেই চঞ্চল চৌধুরী বলেন, যতোটা গুরুত্ব দিয়ে একজন ডিজাইনারকে দিয়ে ইদানিং নাটকের পোস্টার তৈরী হচ্ছে,বা নাটক/সিনেমার প্রোমো তৈরী হচ্ছে, সে তুলনায় মূল কাজ অর্থাৎ নাটক বা সিনেমা নির্মাণ,অধিকাংশ নির্মাতাগণ যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। ইদানিং অনেক নাটকের পোস্টার দেখার পর নাটকটি দেখার আগ্রহ জাগলেও, দেখতে বসে আগ্রহ টুকু উবে যায়।

এই সময়ের নির্মাতাদের উদ্দেশে চঞ্চল প্রশ্ন রেখে বলেন, ‘প্রচার সর্বস্ব এই পোস্টার কি আসলেই আমাদের নাটকের মান তৈরীতে কোন ভূমিকা রাখতে পারছে? আমার এই প্রশ্নটা নির্মাতাদের কাছে।’

Reneta

নির্মাতাদের উদ্দেশে অনুরোধ জানিয়ে অভিনয় জগতের এই তারকা মুখ জানান, সকল নির্মাতাদের কাছে আমার বিনীত অনুরোধ, নাটক বা সিনেমার পোস্টার বা প্রোমো তৈরীর ক্ষেত্রে আপনারা যে যত্নের বা নিষ্ঠার পরিচয় দিচ্ছেন,মূল কাজের ক্ষেত্রেও সেই নিষ্ঠাটুকু থাকলে, আমাদের নাটক বা সিনেমা অনেক দ্রুত এগিয়ে যেতো।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাক্যাসেটচঞ্চল চৌধুরীনাটকনির্মাতাপোস্টারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT