চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয় জয়ে লিগ শেষ করল ব্রাদার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২০, মে ২০১৭
স্পোর্টস
A A

তিন উইকেট হাতে নিয়ে শেষ দুই ওভারে জয়ের জন্য ভিক্টোরিয়ার দরকার ১২ রান। কিন্তু এমন সহজ সমীকরণ কঠিন করে দেন কাজী কামরুল। ৪৯তম ওভারে মাত্র ৩ রান দেন তিনি। শেষ ওভারে ৯ রানের হিসেবে মেলাতে পারেনি ভিক্টোরিয়া। ওই ওভারে ২ উইকেট হারিয়ে তুলতে পারে ৭ রান। শেষ বলে দরকার একটা বাউন্ডারির। দুই রান নিয়ে তৃতীয় রানের জন্য ছুটতে গিয়ে মঈনুল ইসলাম (৪১) রান আউট হলে এক রানের নাটকীয় জয় পায় ব্রাদাস ইউনিয়ন।

১১ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল দলটি। আর একটি জয় পেলে সেরা ছয় দলের সুপার লিগ খেলার আশা থাকত দলটির।

পক্ষান্তরে শেষ ম্যাচটি হেরে দ্বিতীয় বিভাগে নেমে গেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে।

শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে লিগ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে মানভিন্দর বিসলার ৭৮ ও মায়শুকুর রহমানের ৩৮ ও অলক কাপালির ৩৫ রানে ভর করে ৪৯ দশমিক ১ ওভারে ২৩৫ রান করে অলআউট হয় টস হেরে ব্যাটিংয়ে নামা ব্রাদাস ইউনিয়ন।

মনির হোসেন একাই নেন পাঁচ উইকেট। মাহবুবুল আলম তিনটি ও মঈনুল ইসলাম নেন তিন উইকেট।

জবাব দিতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে ভিক্টোরিয়া। উত্তম সরকার সর্বোচ্চ ৪৯ রান করেন। এছাড়া মঈনুল ইসলাম ৪১ ও আবু সায়েম অমি করেন ৩৪ রান।

Reneta

মানভিন্দর বিসলা নেন তিনটি উইকেট। অলরাউন্ড নৈপুন্যে ম্যাচসেরা হয়েছেন এ ভারতীয় ক্রিকেটার। ইফতেখার সাজ্জাদ নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নিহাদউজ্জামান, মিরাজুল হক ও অলক কাপালি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিমান্ড শেষে কারাগারে সাফাতের দেহরক্ষী রহমত

পরবর্তী

আমার সকল অর্জন মায়ের জন্য: সুবীর নন্দী

পরবর্তী
সুবীর নন্দী

আমার সকল অর্জন মায়ের জন্য: সুবীর নন্দী

নিউইয়র্কে বাংলা উৎসব ও বইমেলা

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT