চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয়ভাবে সুজনের পদত্যাগপত্র প্রত্যাহার

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৪:৪২ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৫
স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে নাটকীয়ভাবে ‘পদত্যাগপত্র’ প্রত্যাহার করেছেন খালেদ মাহমুদ সুজন। ভারত সিরিজে তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করে যাবেন বলে নিশ্চিত করেছেন।

সুজন বলেছেন, বোর্ডের গোপন কিছু বিষয় গণমাধ্যমে চলে এসেছিলো। এরকম বিষয় মিডিয়ায় চলে গেলে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে তিনি যে চিঠি দিয়েছিলেন সেটাও গণমাধ্যমে চলে আসে।

এরকম বিষয়ে হতাশা থাকলেও পরে তিনি দায়িত্ব পালন করে যাবার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

বিসিবির একাধিক সূত্র জানায়, জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন পদত্যাগের কথা জানানোর পরই বোর্ডের শীর্ষ পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। সে পরিপ্রেক্ষিতেই তিনি দায়িত্ব অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

তবে তার পাঠানো চিঠিকে পদত্যাগপত্র না বলে শুধু দায়িত্ব পালনে অপরাগতাপত্র হিসেবে উল্লেখ করেন খালেদ মাহমুদ সুজন।

বিশ্বকাপের সময় থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা সুজনকে শনিবারই ভারত সিরিজের জন্য ম্যানেজার হিসেবে নিয়োগ দেয় বিসিবি। কিন্ত রোববার জাতীয় দলের অনুশীলনে না গিয়ে সুজন জানান, তিনি আর ম্যানেজারের দায়িত্ব পালন করতে চান না।

Reneta

তার ঘনিষ্ঠরা বলছেন, সাবেক জাতীয় অধিনায়ক সুজন বিসিবির একজন পরিচালক হলেও বোর্ডে প্রভাবশালী আরেক সাবেক জাতীয় অধিনায়কের সঙ্গে মতবিরোধের কারণেই ম্যানেজারের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। ম্যানেজারের দায়িত্ব ছাড়ার কথা বললেও তিনি অবশ্য বোর্ডে থাকবেন বলে নিশ্চিত করেছিলেন।

জাতীয় দলের ম্যানেজার হিসেবে তার ভাতা নিয়ে বিতর্ক উঠায় সুজন সরে দাঁড়িয়েছিলেন বলে ধারণা করা হয়। ম্যানেজাররা সাধারণভাবে ভাতা নিলেও সুজনের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হয়েছে।

তিনি যে বেসরকারি ব্যাংকে চাকুরি করেন সেখান থেকে খেলা চলার সময় ‘অবৈতনিক ছুটি’ নিতে হয় বলে বিসিবি থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকেন সুজন। তিনি যেহেতু একইসঙ্গে বোর্ডের পরিচালক তাই এ নিয়ে বোর্ডের ভেতর থেকেই প্রশ্ন তুলেছিলেন এক বা একাধিক পরিচালক।

তবে কয়েকজন পরিচালক জানিয়েছেন, মাত্র দু’দিন পর ভারত সিরিজের আগে ম্যানেজারের সরে দাঁড়ানোর ঘটনা টিমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারতো। বোর্ড তাই দ্রুত সমস্যাটির সমাধান করেছে।

সুজন দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর তাই স্বস্তি পেয়েছে ক্রিকেট বোর্ড।

তবে ঠিক ভারত সিরিজের আগে এরকম ঘটনার দায়-দায়িত্ব কার জানতে চাইলে খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেন, বোর্ডকে বিষয়টি দেখতে হবে।

তিনি বলেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দূর্জয়কেও দেখতে হবে যে কেনো এরকম কিছু ঘটলো।

তার শেষের কথার মধ্যে দ্বন্দ্বের সূত্র লুকিয়ে আছে বলে ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদ মাহমুদ সুজনবাংলাদেশ-ভারত ক্রিকেটসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT