নাজিমুদ্দিন হত্যার দায় স্বীকার করলো আনসার আল-ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার নাজিমুদ্দিন সামাদকে হত্যার দায় স্বীকার করেছে আনসার আল-ইসলাম (একিউআইএস)। ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার বাংলাদেশ অংশের ওই জঙ্গি সংগঠনটি শুক্রবার এক বিবৃতিতে দায় স্বীকার করে এক বিবৃতি প্রদান করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ দায় স্বীকারের তথ্যটি প্রকাশ করেছে।
বুধবার রাতে ক্লাস শেষে বাসায় ফেরার পথে পুরান ঢাকার ঋষিকেশ রোডে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



