চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়ানের বাবার সর্বশেষ অবস্থা জানালেন শেখ সেলিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

নাতি জায়ান চৌধুরী নিহত হবার পর প্রথমবারের জন্য বাসার বাইরে বেরিয়ে জানাজার জন্য নির্ধারিত বনানীস্থ চেয়ারম্যান বাড়ি মাঠ পরিদর্শন করেছেন শেখ ফজলুল করিম সেলিম। পরিদর্শনকালে তিনি জানাজা অনুষ্ঠান সুষ্ঠু ও শৃঙ্খালার মধ্যদিয়ে শেষ করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। আহত জামাতার সর্বশেষ অবস্থাও জানান তিনি।

মাঠে প্রবেশ করে শেখ সেলিম জায়ানের মরদেহ রাখার জন্য নির্ধারিত স্থানে যান। সেখানে পূর্বপরিকল্পিত ১৬ বাই ১২ ফুট মঞ্চের পরিবর্তে ১৮ বাই ১২ ফুট করার নির্দেশ দেন। সেই সঙ্গে মঞ্চ ২ ফুট পর্যন্ত উঁচু করে তা কালো কাপড় দিয়ে ঢেকে ফেলার নির্দেশ দেন তিনি।

আনুষ্ঠানিক ভাবে সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা না বললেও অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি জামাতা মশিউল হক চৌধুরীর শারীরিক অবস্থান সর্বশেষ অবস্থান জানান।

শেখ সেলিম বলেন: বোমা হামলায় আহতের পর ওই দিন (রোববার) সন্ধ্যায় জায়ানের বাবার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। গতকাল তার হাসপাতাল পরিবর্তন করে জায়ানকে যে হাসপাতালে রাখা হয়েছিলো সে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন সে আইসিইইয়ে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছে।

মশিউল শঙ্কামুক্ত কিনা জানতে চাইলে তিনি বলেন: এখন পর্যন্ত তার শরীরে ৪ লিটার রক্ত দেওয়া হয়েছে। পেটের ভেতর বোমার স্প্লিনটার রয়ে গেছে। তবে আশার কথা হচ্ছে ১২ ঘণ্টা পর আজ সকালে সে কথা বলেছে।

শঙ্কামুক্ত না বললেও মশিউলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে এসময় জানান শেখ সেলিম৷

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জানাজা অনুষ্ঠানজায়ান চৌধুরীশেখ ফজলুল করিম সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT