চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজমুলের সেঞ্চুরিতে স্কটিশদের ২৫৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ২৫৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে এই চ্যালেঞ্জিং স্কোর করে জুনিয়র টাইগাররা।  

টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৫৬ রান করে শান্ত-মিরাজরা। টাইগারদের হয়ে নাজমুল হোসনে শান্ত ১১৩ রান, মেহেদী হাসান মিরাজ ৫১ রান ও সাইফ হাসান ৪৯ রান করেন।

তবে দিনের শুরুতে মিরাজদের অবস্থা ছিল নাজেহাল। দলীয় ১ রানের মাথায় ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন গত ম্যাচে দাপুটে ব্যাটিং করা পিনাক ঘোষ।

দলীয় ১৭ রানের মাথায় জুনিয়র টাইগার শিবিরে আবারো আঘাত। আলোচিত ব্যাটসম্যান জয়রাজ শেখ গাফফারের বলে ব্রাউনের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফেরান।

এরপরই দলের হাল ধরেন আরেক ওপেনার সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। দেখেশুনে খেলে তারা দলের হয়ে ১০০ রানের জুটি গড়েন। সাইফ ৪৯ রান করে আউট হন। কিন্তু থেমে থাকেনি শান্তর ব্যাট। নাজমুল হোসেন শান্ত ১১৭ বলে ১০ চারে খেলেন ১১৩ রানের ঝকঝকে একটি ইনিংস। শান্ত এখন যুব বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। 

আর জুনিয়র টাইগার অধিনায়ক এই বিশ্বকাপে তুলে নেন প্রথম হাফ সেঞ্চুরি। ৪৬ বলে চারটি চারে ৫১ রান করে আউট হন মিরাজ।শান্ত অধিনায়ক মিরাজকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন আরো ১০০ রানের জুটি।

Reneta

শেষ দিকে সাইদ সরকারের ৫ বলে এক চার ও এক ছয়ে ১৬ রান দলকে ২৫০ রানের কোঠা অতিক্রম করায়।

স্কটল্যান্ডের বোলার মোহাম্মদ গাফফার চারটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেসামরিক পারমাণবিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

জুলাই ২২, ২০২৬

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT