ক্রিকেটের বাইশ গজ নয় এবার একটু ভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন পাকিস্তানী অল রাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় অল রাউন্ডার যুবরাজ সিং। মাঠে নয় এবার নাচের ময়দানে যুবরাজকে চ্যালেঞ্জ জানিয়েছেন শোয়েব মালিক।
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয় পায় সফরকারী পাকিস্তান। সেই জয়ে ঠিকই পাকিস্তান সমর্থকদের সাথে নেচেছেন উদযাপন করেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও তার স্বামী শোয়েব মালিক।
পড়তি ফর্মের কারণে বেশ কিছুদিন ধরেই দলের বাইরে হার্ডহিটার ব্যাটসম্যান যুবরাজ সিং। আবার দীর্ঘ দিন দলের বাইরে থেকে সম্প্রতিই স্কোয়াডে ফিরেছেন শোয়েব।
শোয়েব-সানিয়ার নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পরই যুবরাজ তাদের উদ্দেশ্যে টুইট করেন, শোয়েব-সানিয়া মাঠে যতো ভালো খেলোয়াড়ই হোক না কেনো, নাচে ক্ষেত্রে ভয়াবহ……
শোয়েবও তার উত্তর দিতে দেরি করেননি। তিনিও টুইটে যুবরাজকে নাচের জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন।
যুবরাজ ভক্তদের হয়তো একটু অপেক্ষা করতে হবে, চ্যালেঞ্জের জবাব কী আসে তা দেখার জন্য।







