চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাচতে না চাওয়ায় কর্মচারীদের নিয়ে স্ত্রীকে পেটালেন স্বামী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তান-স্ত্রীকে পেটালেন স্বামী

স্বামীর আদেশে তার দুই কর্মচারীর সামনে নাচতে রাজি না হওয়ায় স্ত্রীকে নগ্ন করে শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে লাহোর পুলিশ।

পাকিস্তানের লাহোরে ডিফেন্স হাউজিং অথরিটি’র একটি আবাসিক ভবনে এ নির্যাতনের ঘটনা ঘটেছে বলে পাঞ্জাব পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে গত ২৬ মার্চ দায়ের করা প্রাথমিক অভিযোগ বা এফআইআর-এ বলা হয়েছে, আসমা আজিজের স্বামী তার এবং তার দুই কর্মচারীর সামনে স্ত্রীকে নেচে দেখাতে বলেছিলেন। আসমা তাতে রাজি না হওয়ায় কর্মচারীদের সামনেই স্ত্রীকে মারধর করতে শুরু করেন তিনি। এই নির্যাতনের কাজে সাহায্য করেছিল সঙ্গের দু’জনও।

ডন জানিয়েছে, এ ঘটনায় কাহনা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ না নিলে আসমা একটি ভিডিওবার্তা জনপ্রিয় সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করেন, যেটি বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওবার্তায় আসমা অভিযোগ করেন, চার বছরের দাম্পত্য জীবনে স্বামী তাকে সবসময়ই অনেক মারধর করে এসেছে। ‘কিন্তু এবার তো সে আমার চুলও ন্যাড়া করে দিয়েছে। আমার মাথা ঠুকে ঠুকে মেরেছে সে।’

তিনি বলেন, ‘সে তার কর্মচারীদের সামনে আমার পোশাক খুলে ফেলল। ওই কর্মচারীরা আমাকে ধরে রেখেছিল, তখন সে আমার মাথা কামিয়ে চুলগুলো পুড়িয়ে দিলো। আমার পোশাক রক্তে লাল হয়ে গিয়েছিল। তখন আমাকে একটা পাইপ দিয়ে বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারল। সে আমাকে হুমকি দিয়েছিল নগ্ন করে ঝুলিয়ে রেখে দেবে।’

Reneta

আসমার অভিযোগ, এ ঘটনার পর কাহনা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করতে গেলে তাকে এফআইআর নম্বর না দিয়ে বা শারীরিক পরীক্ষার ব্যবস্থা না করে উল্টো তার কাছে টাকা চেয়েছে পুলিশ। ‘আমি যে অবস্থায় বাসা থেকে বের হয়েছিলাম, আমার পায়ে জুতাও ছিল না। তাদেরকে টাকা কোত্থেকে দেবো আমি?’ বলেন তিনি।

আসমা জনগণের কাছে সাহায্য চেয়ে বলেন, তার বাবা-মা দু’জনেই মৃত। তার এখন আর যাওয়ার কোনো জায়গা নেই। তার কাছে কোনো খাবারও নেই।

عاصمہ عزیز لاہور کی رہائشی شوہر نے بدترین تشدد کیا جب تھانے گئ تو پولیس والے پیسے مانگتے رہے #شرمناک pic.twitter.com/8alHwjxwG7

— Javeria Siddique (@javerias) March 27, 2019

আসমা আজিজের ভিডিওবার্তায় এসব অভিযোগ সুপারিনটেন্ডেন্ট মডেল টাউন মুহাম্মদ আলী ওয়াসিম মডেল টাউনের ডিএসপি’কে নির্দেশ দেন অভিযোগগুলো খতিয়ে দেখে তাকে এ ব্যাপারে রিপোর্ট দিতে।

এরপর কাহনা পুলিশ স্টেশনের তদন্ত প্রধান সেলিম শওকত ডন নিউজ টিভিকে জানান, ইতোমধ্যে আসমার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার স্বামী এবং দুই কর্মচারীর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।

এ ঘটনায় বিস্তারিত তদন্তের আদেশ দিয়েছেন পাঞ্জাব পুলিশের আইজি আমজাদ জাভেদ সেলিমি। তিনি ডিআইজি (তদন্ত) ড. ইনাম ওয়াহিদকে নিজে অভিযোগগুলো তদন্ত করতে এবং দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্যাতনপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT