চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগালে পেয়েও নিউজিল্যান্ডকে হারাতে পারল না সালমারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমে সালমা-রিতু-রুমানার আগুনঝরা বোলিং, প্রতিপক্ষ একশর নিচে অলআউট, সুযোগের দারুণ মঞ্চই গড়েছিল বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ড বোলারদের সামনে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে লেখা হল না ইতিহাস। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে কিউইদের কাছে ১৭ রানে হেরে গেছে টিম টাইগ্রেস।

মেলবোর্নে শনিবার ভোরে শুরু ম্যাচে নিউজিল্যান্ডকে একশর আগেই অলআউট করে দেয় টিম টাইগ্রেস। পুরো ২০ ওভারও ব্যাটিং করতে দেয়নি শক্তিশালী দলটিকে। ১৮.২ ওভারে গুটিয়ে দেয় ৯১ রানে।

অস্ট্রেলিয়ায় বসা আসরে ভারত ও স্বাগতিকদের কাছে আগের দুম্যাচে হারা বাংলাদেশের জবাব দিতে নেমে ব্যাটিংটা আত্মবিশ্বাসী হয়নি। শুরু থেকেই উইকেট হারানোর পাশাপাশি ধীরগতির ব্যাটিংয়ে প্রয়োজনীয় রানরেটের চাপ বাড়তে থাকে। এক বল আগেই গুটিয়ে যাওয়ার সময় যেতে পারে কেবল ৭৪ রান পর্যন্ত।

Banglabid

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের কেবল তিন ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পেরেছেন। মুর্শিদা খাতুন ১১ ও রিতু মণি ১০। বাকিদের মধ্যে আহত অবসরে যাওয়া নিগার সুলতানা ফিরে ২৬ বলে ২১ করেছেন।

আয়েশা রহমান ১, ফারজানা শূন্য, রুমানা আহমেদ ২, ফাহিমা খাতুন ৬, সোবহানা মুস্তারি ৭, জাহানারা আলম শূন্য, সালমা খাতুন ৪ রানে ফিরে যান নামের প্রতি সুবিচার না করে।

এর আগে ৪১ বলে ৩৬ রানের উদ্বোধনী জুটি গড়া কিউইদের প্রথম ধাক্কাটা দেন সালমা খাতুন। বাংলাদেশ অধিনায়কের ডানহাতি অফস্পিনে ফাহিমাকে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ বলে ১২ করা কিউই অধিনায়ক সোফি ডিভাইন। সেটি ছিল সপ্তম ওভারের পঞ্চম বল।

Reneta

এক ওভার পরে নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই আরেক ওপেনারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সালমা। ফিরতে হয় ৩২ বলে ২৫ করা রাচেল প্রিস্টকে।

পরে আর কোনো কিউই ব্যাটারকেই দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। রিতু মণি ও রুমানা আহমেদ আক্রমণে ঝড় তুললে বাকিদের মাত্র দুজন নিউজিল্যান্ড ব্যাটার যেতে পেরেছে দুঅঙ্কে। সুজি বেটিস ১৫ ও ম্যাডি গ্রিন ১১। বাকিদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি কেটি মার্টিনের ৬ রান।

একটি রানআউট বাদে কিউইদের বাকি নয় উইকেট ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশের তিন বোলার। অফস্পিনার সালমা করেছেন সবচেয়ে কিপ্টে বোলিং। ২.২ ওভারে মাত্র ৩ রানে নিয়েছেন ৩ উইকেট।

সবচেয়ে বেশি উইকেট শিকার রিতু মণির। ৪ উইকেট নিয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার, ৪ ওভারে খরচ করেছেন ১৮ রান। টি-টুয়েন্টি বিশ্বকাপে সব আসর মিলিয়ে কোনো টাইগ্রেস বোলারের এটিই প্রথম ৪ উইকেট প্রাপ্তি।

রিতুর চেয়ে একরান কম খরচ করে লেগস্পিনার রুমানা আহমেদের ঝুলিতে গেছে ২ উইকেট। ৪ ওভারে ১৭ রান খরচ দেশসেরা অলরাউন্ডারের স্পিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেসবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-নিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ভাইরাস: বিশ্বজুড়ে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি

পরবর্তী

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পরবর্তী

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৩

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT