ক্রিকেট

নাঈমের সেঞ্চুরি, রাহির ৬ উইকেট

নাঈমের সেঞ্চুরি, রাহির ৬ উইকেট

দ্বিতীয় ইনিংসে লিড পেয়েও স্বস্তিতে নেই সেন্ট্রাল জোন। ম্যাচের ফল পক্ষে নিতে লিডটা বড্ড কম তাদের! বিসিএলের চতুর্থ রাউন্ডের আরেক ম্যাচে ১৭৯ রানের বড় লিড পেয়েছে ইস্ট জোন।

চট্টগ্রামে প্রথম ইনিংসে সাউথ জোনের করা ৩৯৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮০ রানে তৃতীয় দিন শেষ করেছে সেন্ট্রাল। লিড ৪৪ রানের। প্রথম ইনিংসে ২৬১ রান করেছিল তারা।

দ্বিতীয় ইনিংসে সেন্ট্রালের আশার আলো হয়ে জ্বলছেন অধিনায়ক শুভাগত হোম। ৫৫ রানে অপরাজিত আছেন তিনি।

রাজশাহীতে আবু জায়েদ রাহির ৬ উইকেটের কল্যাণে প্রথম ইনিংসে নর্থ জোনকে ৩৭৭ রানে অলআউট করেছে ইস্ট। নর্থের হয়ে ২৪৩ বলে ৮ চারে সর্বোচ্চ ১০০ করেন নাঈম ইসলাম।

পরে ৮৯ রানের লিডকে ১৭৯তে নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ইস্ট। দ্বিতীয় ইনিংসে হাতে ৮ উইকেট নিয়ে ৯০ রানে শেষদিনে মাঠে নামবে মুমিনুল হকের দল।

বিষয়:বিসিএল ২০১৮লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…