ক্রিকেট

নাঈমের ব্যাটে রান, কষ্ট করে জিতল আবাহনী

বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈমের ব্যাটে রান করার জন্য বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে খেলছেন, আবাহনী জিতেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে রান করছেন নাঈম শেখ। প্রথম ম্যাচেই সেঞ্চুরি উপহার দেয়া আবাহনী ওপেনার ত্রিশোর্ধ্ব দুটি ইনিংসে পর রোববার খেলাঘরের বিপক্ষে খেলেছেন ৮৪ রানের ইনিংস।

তাতে আবাহনী পায় ২৬১ রানের পুঁজি। জয়ের আশা জাগিয়ে ২০ রানে হারে খেলাঘর। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪১ রানে থামে দলটির লড়াই। অমিত মজুমদার ৭৯, অমিত হাসান ৫৪ রান করেন।

আরাফাত সানি ও তানজিম হাসান সাকিব নেন তিনটি করে উইকেট। মোহাম্মদ সাউফউদ্দিন দুটি ও তানভির ইসলাম নেন একটি করে উইকেট।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নাঈমের ৮৪, অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৬৩, শামীম হোসেন পাটোয়ারি ৪২ রান করেন।

মেহেদী হাসান ও সালমান হোসেন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন টিপু সুলতান, মাসুম খান, ইফতেখার সাজ্জাদ।

বিষয়:আবাহনী খেলাঘর ঢাকা প্রিমিয়ার লিগ নাঈম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…