চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাইট’ খেতাব পেলেন কুতুবউদ্দিন আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ন ০২, জুন ২০২০
প্রবাস সংবাদ
A A

স্পেনের সর্বোচ্চ খেতাব ‘নাইট অফিসার’ উপাধি পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ।

কর্মময় জীবনে অসাধারণ কৃতিত্বের জন্য সর্বোচ্চ এই বেসামরিক খেতাব পাচ্ছেন তিনি। প্রতিবছর ‘অর্ডার অব সিভিল মেরিটে’র আওতায় দেশী ও বিদেশী নাগরিকদের বিভিন্ন খেতাবে ভূষিত করেন স্পেনের রাজা।

কুতুবউদ্দিন আহমেদ তৃতীয় বাংলাদেশী হিসেবে এই খেতাব পাচ্ছেন। এর আগে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং শিল্পী মনিরুল ইসলাম দেশটির সর্বোচ্চ বেসামরিক খেতাব পেয়েছেন।

স্পেনের রাজা আলফোনসো অষ্টম ১৯২৬ সালে অত্যন্ত সম্মানজনক এই খেতাবটি প্রবর্তন করেন। মোট ৫টি ক্যাটাগ্যারিতে ‘অর্ডার অব সিভিল মেরিট’ প্রদান করা হয়। নাইট অফিসার এর একটি।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সৌদির প্রয়াত বাদশাহ ফাহাদ, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন যায়েদ ছাড়াও, আলজেরিয়া, রোমানিয়া, মেক্সিকোর রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যাটাগরিতে এর আগে এই খেতাবে ভুষিত হয়েছেন।

কুতুবউদ্দিন আহমেদ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, এনভয় ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান। এই দুটি গ্রুপের অধীনে গার্মেন্টস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আবাসন, এভিয়েশন, সেবা ও সিরামিক সহ নানা ধরণের ব্যবসা রয়েছে।

Reneta

বিজিএমইএ এবং মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে প্রথমে ব্যাংকে চাকরি করেন কিছুদিন। পরে নিজে ব্যবসা শুরু করেন। গার্মেন্টস দিয়ে শুরু করলেও, অচিরেই তিনি অসাধারণ উদ্যোক্ত হিসেবে নিজেকে প্রমাণ করেন। ধীরে ধীরে বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেন। কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওিএ) সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক।

খেলাধুলায় অবদানের জন্য ২০০২ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান। তিনি ডিএইচএল এবং দ্য ডেইলি স্টারের বিজনেস পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন ২০১৭ সালে।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT