চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইট ক্লাব তাণ্ডবে ৬০-৭০ জনকে বাঁচিয়ে আলোচনায় ইমরান ইউসুফ

নাসিমুল শুভনাসিমুল শুভ
১০:৫১ অপরাহ্ন ১৬, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

নাইট ক্লাবে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে মানবতাকে যখন কলঙ্কিত করছিলো ওমর মতিন ঠিক তখনই সেখানে আটকে পড়া অন্তত ৬০-৭০ জনের জীবন বাঁচিয়ে মানবতার জন্য এক সাহসী দৃষ্টান্তের জন্ম দিচ্ছিলেন ২৪ বছর বয়সী ইমরান ইউসুফ।

মতিন ও ইমরান যেনো মুদ্রার এপিঠ-ওপিঠ। একজন রাইফেল-হ্যান্ডগান হাতে নিষ্ঠুর হত্যাযজ্ঞে কলঙ্কিত করেছেন মানবতাকে আর অন্যজন আরও বেশি মানুষকে বাঁচাতে না পারার আক্ষেপ-কান্না চেপে রাখতে পারছেন না।

ইমরান বারবার বলছেন,‘অনেক মানুষ মারা গেলো! ওহ! আমি যদি আরও কয়েকজনকে ওইদিন বাঁচাতে পারতাম’। ধর্মের নামে সহিংসতায় যেখানে ঘৃণা জমেছে পাহাড় সমান সেখানে মানবতা যে হারিয়ে যায়নি, ইমরান ইউসুফ তারই প্রমাণ।

আজ সাধারণ মার্কিনীদের কাছে ইমরান ইউসুফ এক সাহসী নায়কের নাম। সেই কালো রাতে এই নায়কের দুঃসাহসী পদক্ষেপে ৭০ জনের জীবন রক্ষার সাহসী গল্প প্রকাশিত হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমে সিবিএস নিউজে। কান্নারত ইমরানের সাক্ষাতকারে ফুটে ওঠে সে রাতের ভয়াবহতা এবং অসহায়ত্ব।

ইমরান ইউসুফ একসময় মার্কিন সেনাবাহিনীতে ছিলেন। মার্কিন মেরিন সেনাদলে নাম লিখিয়ে আফগান যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। মাত্র দু’মাস আগে তিনি মেরিন ছেড়ে একটি নিরাপত্তা সংস্থায় কাজে যোগ দেন। অরল্যান্ডো পালস নাইট ক্লাবে ‘বাউন্সার’ বা নিরাপত্তার কর্মকর্তা হিসেবে কাজ করতেন তিনি।

গত শনিবার ফ্লোরিডার অরল্যান্ডোতে পালস নাইট ক্লাবে অন্যান্য দিনের মতোই নিরাপত্তা রক্ষীর দায়িত্বপালন করছিলেন ইমরান। হঠাৎই গুলির শব্দ শুনতে পান তিনি। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞ কান, তাই মুহূর্তেই বুঝে ফেলেন ভারী অস্ত্র থেকে গুলি ছোড়া হচ্ছে।

Reneta

ইমরান বলেন,‘ প্রথমে তিন-চারটি গুলির শব্দ শুনি,শুনেই বুঝতে পারি ভারী অস্ত্র দিয়ে গুলি ছুড়ছে কেউ’।

গুলির সঙ্গে সঙ্গে উৎসবমুখর নাইট ক্লাবটিতে নেমে আসে আতঙ্কের ভয়াল নিরবতা। অনবরত গুলি শুরুর পর নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

এই সময় পালসের পেছন দিকে ছিলেন ইমরান। আতঙ্কিত অন্যরাও ক্লাবের পেছন দিক দিয়ে বের হওয়ার পথ খুঁজছিলো। পালসের পেছনে একটি দরজা দিয়ে বের হওয়ার পথ। কিন্তু সেটি বন্ধ ছিলো। দরজা খোলার জন্য চিৎকার করেও কারও সাড়া পাননি তিনি। সাড়া দেয়ার মতো কেউ আসলে ছিলোই না। কারণ সবাই যেনো আতঙ্কে জমে গিয়েছিলো তখন। ‘হয় করো নয় মরো’ পরিস্থিতিতে এতোগুলো মানুষের কথা ভেবে ঝুঁকিটা নিয়েই ফেলেন ইমরান। সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়েন দরজা আটকে রাখা ছিটকিনির ওপর।

ব্যস বিভীষিকা থেকে মুক্তির পথ উন্মোচিত হয়ে যায়। মৃত্যুপুরী থেকে বেরিয়ে আসে ৬০-৭০ জন মানুষ।

নায়ক হতে কিংবা সাবেক সেনা হিসেবে নয় বরং মানবতার ডাকে সহজাত প্রবৃত্তির বশেই সেদিন এমন কাজ করেছিলেন বলে ফেসবুকে লিখেছেন ইমরান। তবে সে রাতের দুঃসহ স্মৃতি তাকে আজীবন তাড়া করবে আক্ষেপ ভরা কণ্ঠে এ কথাগুলোই জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: অরল্যান্ডো নাইট ক্লাবনাইট ক্লাবে হামলাবন্দুকধারীসমকামী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিএনপির ওয়ার্ড কার্যালয় পুড়ে ছাই

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাফীর নায়কবিহীন সিনেমার পোস্টারে চার নায়িকা, ঈদে মুক্তি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পুলিশকে ‘অরাজনৈতিক’ রাখার কথা বললেই কি সম্ভব?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

দলগত পারফরম্যান্সে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা দিবসে ইনসাফ-আজাদিসহ নানা শব্দ নিয়ে যত আলোচনা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT