চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় স্কুলে বোকো হারামের হামলা, শতাধিক ছাত্রী নিখোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
নাইজেরিয়া-বোকো হারাম-অপহৃত স্কুলছাত্রী

নাইজেরিয়ায় একটি স্কুলে বোকো হারামের হামলার পর থেকে নিখোঁজ শতাধিক ছাত্রীর সন্ধানে অতিরিক্ত বাহিনী মাঠে নামিয়েছে দেশটির সরকার।

প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ ঘটনাকে ‘জাতীয় বিপর্যয়’ উল্লেখ করে নিখোঁজ মেয়েদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন এবং দ্রুত উদ্ধারের আশ্বাস দিয়েছেন। এ উদ্দেশ্যে আরও বেশি স্থলবাহিনীর সদস্য এবং সামরিক বিমান উদ্ধার অভিযানে যোগ করা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি জঙ্গি সংগঠন বোকো হারাম নাইজেরিয়ার ইয়োবে প্রদেশের উত্তর-পূর্বে অবস্থিত দাপচি শহরের একটি স্কুলে আচমকা হামলা চালায়। তারপর থেকেই ওই স্কুলের ১১০ জন ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে বোকো হারামের সদস্যরা তাদের ধরে নিয়ে গেছে।

গত সোমবার গভর্নমেন্ট গার্লস সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজে ওই অতর্কিতে হামলায় শিক্ষক-শিক্ষার্থী সবাই ভয় পেয়ে এদিক-ওদিক ছুটে পালাতে শুরু করে। হামলা শুরুর বেশ কিছু সময় নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী ও সামরিক বিমান ঘটনাস্থলে এসে হামলা প্রতিহত করতে শুরু করে।

পরিস্থিতি শান্ত হওয়ার পর থেকেই শতাধিক ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার প্রাথমিকভাবে অপহরণের বিষয়টি অস্বীকার করে দাবি করে, মেয়েগুলো হয়তো হামলাকারীদের কাছ থেকে বাঁচার জন্য লুকিয়ে রয়েছে। কিন্তু পরে ১১০ জন স্কুলছাত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি স্বীকার করে নেয়।নাইজেরিয়া-বোকো হারাম

সাম্প্রতিক এ ঘটনায় ২০১৪ সালে বোর্নো প্রদেশের চিবক শহরে বোকো হারামের হাতে ২৭৬ স্কুলছাত্রী অপহরণের ভয়াবহ স্মৃতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে নাইজেরীয়দের মনে।

Reneta

দাপচির এ ঘটনায় ছাত্রীদের বাবামায়ের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছেই। তাদের অভিযোগ, গত মাসে দাপচির বিভিন্ন প্রধান চেকপয়েন্ট থেকে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে। আর এরপরই ঘটল এ ঘটনা।

প্রাতিষ্ঠানিক শিক্ষা, বিশেষ করে পাশ্চাত্যের শিক্ষার পুরোপুরি বিরোধী জঙ্গি সংগঠন বোকো হারাম। এছাড়া নারী শিক্ষাও নিষিদ্ধ বলেও দাবি করে তারা। এ কারণেই দলটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালায় এবং নারী শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইজেরিয়াবোকো হারাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT