চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় সেনা, নৌ ও বিমান প্রধান বরখাস্ত

রেজাউল করিম রেজাউল করিম
১০:০৬ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি একই সাথে সেদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন। তিন বাহিনীর প্রধানদের বরখাস্তের খবর নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের মুখপাত্র। দ্রুতই ওই তিনজনের স্থলাভিত্তিকদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বুহারি।

বিবিসি জানায়, হঠাৎ করেই এই বরখাস্তের ঘটনা ঘটেনি। জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে পরাজিত করতে না পারায় বারবার তিন বাহিনীর সমালোচনা করে আসছিলেন প্রেসিডেন্ট বুহারি। তিনি ক্ষমতা নেওয়ার পর বিভিন্ন বাহিনীতে রদবদলের এটাই প্রথম ঘটনা।

বরখাস্ত হওয়ার মাত্র ঘণ্টাখানেক আগেও সেনাপ্রধান কেনেথ মানিমা বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ার মতো সামর্থ বোকো হারামের নেই। তারা দ্রুতই পরাজিত হবে।

সম্প্রতি বোকো হারামের কাছে দেশের বেশ কিছু অংশের নিয়ন্ত্রণ হারায় নাইরেজিয়া সরকার। এই সময়ে জঙ্গিদের হামলায় মারা যায় ২শ ৫০ জন মানুষ। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বোকো হারামের হামলায় প্রাণ হারিয়েছে ১০ হাজারের বেশি মানুষ।

তিন বাহিনীর নতুন প্রধানরা, প্রতিবেশী চাদ, ক্যামেরুন ও নাইজারের যৌথবাহিনীর সঙ্গে কাছাকাছি থেকে বোকো হারাম প্রতিরোধে কাজ করবেন। এসব দেশ মিলে প্রায় সাড়ে ৭ হাজার সেনা নিয়ে যৌথবাহিনী গঠন করছে। বোকো হারাম এইসব দেশেও হামলা চালিয়েছে।

গত শনিবার ক্যামেরুনে এক হামলায় ১২ বেসামরিক লোক নিহত হয়। সেসময় ২ সেনা সদস্যও নিহত হয়। একই দিন সকালে চাদের রাজধানী এন’জামেনায় আরেক হামলায় ১৫ জন নিহত হয়। দুটি হামলারই দায় স্বীকার করে বোকো হারাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিনাইজেরিয়াবোকো হারাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাইজেরিয়ায় সেনা, নৌ ও বিমান প্রধান বরখাস্ত

পরবর্তী

বিপাকে আমির খান

পরবর্তী

বিপাকে আমির খান

দ্রুতই কামরুলকে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT