চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় প্রাণঘাতী ‘লাসা জ্বর’ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

প্রাণঘাতী লাসা জ্বর নাইজেরিয়ায় মহামারী আকার ধারণ করেছে। চলতি বছরেই এই জ্বরে ৯০ জন মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু দুঃশ্চিন্তার কারণ বাড়িয়েছে এই জ্বরের কোন প্রতিষেধক না থাকা। প্রতিষেধক না থাকার কারণেই আতঙ্কিত হয়ে পড়েছে আক্রান্ত এলাকার বাসিন্দারা।

বিবিসি জানিয়েছে, লাসা জ্বর নতুন কোন রোগ না। কিন্তু এর সাম্প্রতিক প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে। আগের চেয়ে অনেক দ্রুত এবং ব্যাপকভাবে এটি  বিস্তার লাভ করছে।

লাসা জ্বর সর্বপ্রথম আবিষ্কার হয় ১৯৬৯ সালে নাইজেরিয়ার বোর্নো প্রদেশের লাসা শহরে। তবে এ বছর মহামারী ধারণ করায় গত ১ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৫৬ দিনে ৯০ জনের প্রাণহানীর পাশাপাশি মোট ১ হাজার ৮১ জন আক্রান্তের তথ্য লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে নাইজেরিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)।

Banglabid

স্বাস্থ্যকর্মীরাও এ নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এমনকি নাইজেরিয়ার ইবোনাই, নাসারাওয়া, কোগি, বেন্যু, ওন্ডো এবং এডো প্রদেশের ১৪ স্বাস্থ্যকর্মীও রয়েছেন আক্রান্তদের দলে। 

তথাকথিত এই ‘ভাইরাল হেমোরেজিক জ্বর’ শরীরের বেশ কয়েকটি অঙ্গকে আক্রান্ত করতে পারে এবং রক্তের শিরাকে অকার্যকর করে দেয়। লাসায় আক্রান্ত বেশিরভাগ লোক হালকা উপসর্গ যেমন জ্বর, মাথাব্যাথা এবং স্বাভাবিক দুর্বলতা অনুভব করবে।

তবে অনেক সময় এর কোনটা নাও হতে পারে। আবার কোন কোন ক্ষেত্রে নাক, মুখ ও শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে রক্ত বের হয়ে এটি প্রাণঘাতি হেমোরেজিক জ্বর ও ইবোলার মতো আকার ধারণ করতে পারে।

Reneta

ধারণা করা হয় এক শতাংশ ক্ষেত্রে এটি মারাত্মক হতে পারে, কিন্তু গর্ভবতী নারীরা এতে আক্রান্ত হলে শতকরা ৮০ ভাগ ক্ষেত্রে তাদের সন্তান নষ্ট হওয়া বা তাদের মৃত্যুর ঝুঁকি থাকে।

লাসা ভাইরাস নামের এক ধরনের জীবাণুর সংক্রমণে রোগটি হয়। এই ভাইরাস আবার সহজাতভাবেই ন্যাটাল মাল্টিম্যামেট (Natal multimammate) প্রজাতির ইঁদুরের দেহের অংশ বলে বিজ্ঞানীদের ধারণা।

এই ভাইরাস বহনকারী ইঁদুরের মলমূত্র, লালা, রক্ত মানুষের পেটে গেলে বা এসব স্পর্শ করলেও যে কেউ আক্রান্ত হতে পারে।

তাই এখন পর্যন্ত লাসা জ্বরের কোন প্রতিষেধক না থাকলেও মহামারী কমাতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য ন্যাটাল মাল্টিম্যামেট প্রজাতির ইঁদুর যেন ঘরে আসতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। ইঁদুর সাধারণত বদ্ধ, জিনিসপত্রে বোঝাই, স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে, তাই ইঁদুরের বসবাস উপযোগী পরিবেশ নষ্ট করতে হবে।

ইঁদুরের বিষ

পাশাপাশি আক্রান্ত অঞ্চলে ঢাকনাযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলা, বদ্ধ পাত্রে খাবার এবং পানি সংরক্ষণের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া লাসা আক্রান্ত ব্যক্তি বা লাসার কারণে মৃত ব্যক্তিকে বহন করার ক্ষেত্রে প্রতিরক্ষামূলক গ্লাভস ব্যবহার করতে হবে।

এছাড়াও এর প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এটি দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল প্রক্রিয়া হলেও আশা করা হচ্ছে লাসা বিশ্বব্যাপী মহামারী হওয়ার আগেই কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপিয়ারেডনেস ইনোভেশন (সিইপিআই) এই প্রতিষেধক তৈরি দ্রততর করতে সহযোগিতা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইজেরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকিৎসা খাত নিয়ে সৌদি আরবের দীর্ঘ পরিকল্পনা

পরবর্তী

শ্রীলঙ্কা যাচ্ছেন সাকিব

পরবর্তী
চোট পেয়ে মাঠ ছাড়ছেন সাকিব, যার কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টিতে খেলা হয়নি, নিধাস ট্রফিতেও হচ্ছে না

শ্রীলঙ্কা যাচ্ছেন সাকিব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT