চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে নিহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের উয়ো শহরে গির্জার ছাদ ধসে পড়ে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। গির্জাটিতে তখন নতুন বিশপের অভিষেক অনুষ্ঠান চলছিল।

তবে হতাহতের সংখ্যা আর বেশি বলে বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো অনেকেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

রেইগনারস বাইবেল চার্চের ওই অনুষ্ঠানে আকওয়া ইবোম প্রদেশের গভর্নর উদোম ইমানুয়েলসহ কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন। তবে গভর্নর দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গির্জাটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি। অভিষেক অনুষ্ঠানের জন্য শ্রমিকরা গত কিছুদিন ধরে দ্রুত নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করছিল।

গির্জা নির্মাণে নিরাপত্তার মান নিশ্চিত করার ব্যাপারে ঘাটতি ছিল কিনা সেটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন গভর্নর ইমানুয়েল।

ঘটনাস্থলের ছবিতে বড় বড় লোহার পাত এবং ধাতব বিম ভেঙ্গে পড়ে থাকতে দেখা যায়।

Reneta

এ ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

বার্তা সংস্থা এপিকে একজন উদ্ধারকর্মী জানান, এখনো পর্যন্ত ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ক্রেন দিয়ে ধ্বংসস্তুপ সরানোর পর সংখ্যাটি আরও অনেক বাড়তে পারে।

বেঁচে যাওয়াদের একজন নাইজেরিয়ার একটি টিভি চ্যানেল ‘চ্যানেলস টিভি’র সঙ্গে সাক্ষাতকারে বলেন, গির্জায় তখন নিয়মিত সাধারণ প্রার্থনা চলছিল।

“গভর্নর পৌছানোর ২০ মিনিট পর হঠাৎ করেই ছাদটি প্রার্থনাকারীদের ওপর ভেঙ্গে পড়ে। গভর্নরকে খুব দ্রুত উদ্ধার করা হয়। কিন্তু বাকিরা এতটা ভাগ্যবান ছিলেন না,” বলেন অজ্ঞাতনামা ওই ব্যক্তি।

নাইজেরিয়ায় ভবন ধসে পড়ার ঘটনা তুলনামূলকভাবে বেশি। মূলত নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং নির্মাণ বিধিমালা না মানাকেই এর বড় কারণ হিসেবে মনে করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইজেরিয়াভবন ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

রংপুরে চাহিদার তুলনায় ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত অন্তত ৩জন

জুলাই ৭, ২০২৬

২৪ এর গণঅভ্যুত্থান: আন্দোলনের নামগুলো এলো কীভাবে?

জুলাই ৭, ২০২৬

একাত্তরের আজকের দিনে গঠিত হয়েছিলো জিয়াউর রহমানের ‘জেড’ ফোর্স

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT