আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জারিয়া শহরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন।

বেশ কয়েকজন লোক চাকরির পরীক্ষা দিতে একটি সরকারি ভবনে জড়ো হলে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এরপরই উদ্ধার অভিযানে নামে দমকল কর্মীরা।

গত কয়েক দিনে দেশটিতে বোমা হামলায় প্রায় আড়াইশ মানুষের মৃত্যু হলে পুলিশ প্রধান লোকজনকে জনাকীর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেন। নিরাপত্তা জোরদার করেন সব মসজিদ ও গির্জার।

এর একদিন পরই এ হামলার ঘটনা ঘটে। বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে জঙ্গি গোষ্ঠি বোকো হারামকে।

বিষয়:আত্মঘাতী বোমা হামলাআত্মঘাতী হামলানাইজেরিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…