চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
জাতিসংঘ-নর্থ কেরিয়া

নর্থ কোরিয়া ইস্যুতে দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রকল্পের ওপর নতুন আরও কিছু নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের বৈঠকে নর্থ কোরিয়ার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এবং দেশটিতে বিনিয়োগের ওপর সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে পাস হয়।

নগদ অর্থ আয়ের যে অল্প কিছু উপায় নর্থ কোরিয়ার রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে চীনে কয়লা এবং অন্যান্য কাঁচামাল রপ্তানি। নতুন অবরোধের ফলে নর্থের কয়লা ও লোহা রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে বিবিসি। টাকার হিসেবে এ ক্ষতির পরিমাণ বছরে শত কোটি ডলারেরও বেশি।

নর্থ কোরিয়া বছরে প্রায় ৩শ’ কোটি ডলারের রপ্তানি করে থাকে। নতুন অবরোধগুলো আরোপ হলে দেশটি একশ’ কোটি ডলারের বাণিজ্য হারাতে পারে।

গত জুলাই মাসে নর্থ কোরিয়া দু’টি আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তাদের দাবি, ওই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

প্রস্তাবটি পাস হওয়ার পর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেইলি বলেন, এ ব্যবস্থাগুলো বহু বছরের মধ্যে যেকোন দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অবরোধ। এগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের জন্য পিয়ংইয়ংয়ের ওপর চাপ তৈরি করবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা থাকা স্বত্ত্বেও নর্থ কোরিয়ার একমাত্র আন্তর্জাতিক মিত্ররাষ্ট্র চীন এবারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বলে বিবিসি জানায়। এতদিন অবশ্য দেশটি বিভিন্ন সময় নর্থ কোরিয়ার জন্য ক্ষতিকর বিভিন্ন প্রস্তাবে ভেটো দিয়েছিল।

Reneta

জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত লিউ জিয়েয়ি নর্থ কোরিয়াকে তাদের মিসাইল পরীক্ষা কমিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘনর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT