চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’ থেকে বেরিয়ে এলো পাঁচ তরুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ২১, মে ২০১৭
অপরাধ
A A

সুমন রায়, নরসিংদী প্রতিনিধি: জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নরসিংদীর গাবতলীর বাড়ির ভিতরে থাকা ব্যক্তিদের মধ্যে পাঁচ তরুণ বেরিয়ে এসে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছে।

র‌্যাবের মিডিয়া উইয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানিয়েছেন,  র‌্যাবের আহ্বানে আত্মসর্পণে রাজি হওয়া ব্যক্তিদের সনাক্ত করতে তাদের আত্মীয়-স্বজনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে।

তবে ওই বাড়ির ভেতরে থাকা একজন ছাত্র আবু জাফর মিয়া শনিবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাঁচান। আমরা নিরপরাধ। আমরা আওয়ামী লীগের কর্মী। আমরা ষড়যন্ত্রের শিকার। প্লিজ, আমাদের বাঁচান। আমরা সাধারণ ছাত্র। প্লিজ, আমাদের উদ্ধার করুন। প্লিজ, প্লিজ, প্লিজ।’

Banglabid

রোববার সকালে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও র‌্যাবের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দেয়ায় তা বন্ধ রাখা হয়। নিজেদেরকে নিরাপত্তা দেওয়ার শর্তে ওই বাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা আত্মসমর্পণ করবে বলে র‌্যাবকে জানায়।

বাড়িটির ভেতরে জেএমবি’র ৫ থেকে ৬ জন সক্রিয় সদস্য অবস্থান করছে বলে ধারণা র‌্যাবের। বাড়িটির আশেপাশের এলাকায় ১শ’ ৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর একটি দল গোপন তথ্যর ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে রাখে।

মুফতি মাহমুদ খান জানান,  সিলেটের আতিয়া মহলে অভিযানের পর জঙ্গিরা ঢাকার আশেপাশের জেলায় অবস্থান নিয়েছে-এমন তথ্যের ভিত্তিতেই গত কয়েক দিন থেকে  নরসিংদীতে অভিযানে নামেন তারা।

Reneta

শনিবারও চলে তাদের অভিযান। নরসিংদীর উত্তর গাবতলী এলাকার দুবাই প্রবাসী মইনউদ্দিনের ওই বাড়িটিতে মাদ্রাসা ছাত্র পরিচয়ে বসবাস করা ৫-৬ জনের গতিবিধি সন্দেহজনক মনে হলে জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়িটি ঘেরাও করা হয়। এরপর বাড়ির মালিকের ছোট ভাই জাকারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

সালাউদ্দিন নামের একজন মাদ্রাসা ছাত্র পরিচয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে বাড়িটি ভাড়া নেয়। এরপর সে আরো ৪-৫ জন নিয়ে ওই বাড়িতে বসবাস শুরু করে বলেও জানায় র‌্যাব।র‌্যাবের ধারণা, বাড়িটিতে অবস্থান করা ৫ থেকে ৬ জন জেএসবি’র সক্রিয় সদস্য এবং তারা সিলেটের আতিয়া মহল থেকে পালিয়ে আসা জঙ্গি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গি আস্তানানরসিংদী জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নরসিংদীর জঙ্গি আস্তানা’ দুইজনের আত্মসমর্পণ, বাকিরাও রাজি

পরবর্তী

জুটন চৌধুরীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দিলেন ববিতা

পরবর্তী
চিত্রনায়িকা ববিতা

জুটন চৌধুরীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দিলেন ববিতা

শাড়িতে সোনমের চমক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT