চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ২২, মে ২০১৭
আদালত, জনপদ, নরসিংদী
A A

সুমন রায়, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর সামসুল হক হত্যা মামলায় একই পরিবারের চার জনসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। সেই সঙ্গে বিচারক মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার কথা উল্লেখ করেন।

সাজাপ্রাপ্তরা হলো: মহব্বত আলী মুন্সির ছেলে আব্দুল গাফফার, সিরাজ মিয়ার ছেলে মারফত আলী, মইজ উদ্দিনের ছেলে আলেক মিয়া ও তার সহধর্মিনী মোছা. রুপবান, তার ছেলে শরীফ মিয়া ও আরিফ মিয়া, মুল্লুক চাঁনের ছেলে তোতা মিয়া। এরা সবাই পলাশ উপজেলার গালিমপুর গ্রামের বাসিন্দা।

Banglabid

এছাড়া সামসুল হকের ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অপরাধে ৫ জনকে সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় ১৩ জন আসামিকে বেকসুর খালাশ দেন আদালত।

নিহত সামসুল হক পলাশ উপজেলার গালিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিহত সামসুল হকের প্রতিবেশী আলেক মিয়া ও গাফফারদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এনিয়ে উভয় পক্ষ মামলা পাল্টা মামলা দায়ের করে। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন সামসুল হককে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল। ২০০৯ সালের ৩১ আগস্ট রাতে সামসুল হকের ছেলে জহিরুল ইসলাম বাড়ি ফিরছিল।

Reneta

বাড়ির অদূরে পথিমধ্যে আসামি মারফত, শরীফ ও আরিফ জহিরুলকে মারপিট করতে থাকে। তার চিৎকারে বাবা সামসুল হক এগিয়ে যায়। ওই সময় আসামিরা বাবা ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপাতে থাকে । তাদের উপর্যপুরি কুপিয়ে মৃত্যু নিশ্চিতের পর তাদের পার্শ্ববর্তী একটি গর্তে ফেলে রাখে।

খবর পেয়ে নিহতের স্বজন ও আশপাশের লোকজন সামসুলকে মৃত অবস্থায় উদ্ধার করে। সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকে জহিরুল। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামসুলকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় জহিরুলকে ঢাকায় পাঠানো করে। এক মাস পর তার জ্ঞান ফেরে।

এ ঘটনায় নিহতের স্ত্রী নূরজাহান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো কয়েকজনকে আসামি করে পলাশ থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে পলাশ থানা পুলিশ আদালতে ২২জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

উভয়পক্ষের যুক্তিতর্ক ও সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় সোমবার দুপুরে বিচারক উক্ত আদেশ দেন।

নিহতের ছেলে জহিরুলকে কুপিয়ে জখম করার অপরাধে আব্দুল গাফফার, শরীফ মিয়া, আরিফ মিয়া, আলেক মিয়া, ফারুক মিয়া ও বাছির মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। এদের বাড়িও পলাশ উপজেলার গালিমপুর গ্রামে।

এই রায়ে নিহত সামসুলের ভাই ও রাষ্ট্র পক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদীমৃত্যুদণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গভবনে চোখ ছিল জেনারেল নাসিমের?

পরবর্তী

মদিনায় প্রধানমন্ত্রী

পরবর্তী
শেখ হাসিনা

মদিনায় প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

সর্বশেষ

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT