চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে স্বজনদের দেয়া আগুনে দগ্ধ নারীর মৃত্যু

সুমন রয় সুমন রয়
১:৫৮ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২১
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর রায়পুরায় সাবেক দেবরসহ স্বজনদের দেয়া আগুনে দগ্ধ হওয়ার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পারভীন আক্তার (৩০)।

সোমবার ভোর ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। শরীরের ৭৫ শতাংশ থেকে ৮০ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। নিহতের ভাই আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পারভীন আক্তার রায়পুরার মরজাল এলাকার প্রবাসী জাকির হোসেনের সাবেক স্ত্রী ও একই উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের সোবানপুর গ্রামের দানা মিয়ার মেয়ে।

পুলিশ ও অগ্নিদগ্ধ নারীর পরিবার জানায়, দুই বছর আগে স্বামী জাকির হোসেনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর এক সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন পারভিন আক্তার। শনিবার দুপুরে ভ্যাকসিন দিতে নেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেন সাবেক শ্বশুরবাড়ির লোকজন।

ওইদিন সিএনজি অটোরিকশায় বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পরে সন্ধ্যায় দেবরসহ চারজন তার মুখ বেঁধে ফেলে। এক পর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে লোচনপুর এলাকার একটি নির্জন বাঁশঝাড়ে ফেলে যায়। স্থানীয় লোকজন চিৎকার শুনে আগুন নেভানোর পর তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে একদিন পর তার মৃত্যু হয়।

এঘটনায় নিহতের ভাই আকরাম হোসেন বাদী হয়ে রায়পুরা থানায় ৫ জনকে আসামী করে মামলা করেন। এর মধ্যে পুলিশ মরজাল এলাকার হাফিজ উদ্দিন মুন্সীর ছেলে আলী হোসেন (৩২) এবং তার ভাগনে ও কাজী আলতাফ হোসেনের ছেলে মো. শাহরিয়ার (১৮) ও পারভীনের জা’কে গ্রেপ্তার করে।

Reneta

সোমবার ১০ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। নরসিংদীর রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ এসব তথ্য নিশ্চিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসাধীনদগ্ধনরসিংদীনারী মৃত্যুরায়পুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT